দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরে প্রথমবার দেশে কমেছে গ্যাস সিলিন্ডারের দাম। তবে মধ্যবিত্তের কিন্তু পুরোপুরি স্বস্তি হয়নি। এক্ষেত্রে স্বস্তি পেয়েছেন ছোট, বড় হোটেল, রেস্তোরাঁর মালিক ও কর্মীরা।
2
8
একটানা ঊর্ধ্বমুখী থাকার পর, জুলাই মাসে কমেছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। রেকর্ড উচ্চতায় পৌঁছনোর পর, খানিকটা কমেছে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম।
3
8
এই মাসেই কমেছে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। যদিও ১৪ কেজি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে দেশজুড়ে। কবে কমবে রান্নার গ্যাসের দাম? অধীর আগ্রহে অপেক্ষা করছেন মধ্যবিত্তরা।
4
8
এদিকে মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আবহ। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত জারি। এই আবহেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করেছে ইরান।
5
8
হরমুজ প্রণালী বন্ধ হতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে। এর ধাক্কায় আবারও দেশে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কাও জোরালো হচ্ছে।