চলতি বছরে শুধুমাত্র জুলাই মাসেই মধ্যবিত্তের সামান্য স্বস্তি। মাসের শুরুতেই কমেছে গ্যাস সিলিন্ডারের দাম। এই বছরে প্রথমবার গ্যাস সিলিন্ডারের দাম কমায়, সামান্য স্বস্তিতে হোটেল, রেস্তোরাঁর মালিকরাও।
2
8
জুলাই মাসের শুরুতেই দাম কমেছে ৫ ও ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের। যদিও ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত। রান্নার গ্যাসের দামে বিরাট কোনও চমক ছিল না চলতি মাসে।
3
8
এদিকে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর ধাক্কায় বিশ্বজুড়ে আবারও বাড়ছে অপরিশোধিত তেলের দাম।
4
8
আশঙ্কা করা হচ্ছে, আগস্ট মাস থেকে দেশেও ফের জ্বালানি ও এলপিজির দাম বাড়তে পারে। আগামী মাসে ১৪ ও ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে জুন মাসে বেড়েছিল রান্নার গ্যাসের দাম। জুলাই মাসে তা অপরিবর্তিত। ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনও স্বস্তি মেলেনি মধ্যবিত্তের। বরং কবে ফের রান্নার গ্যাসের দাম কমবে, তার দিকেই মুখিয়ে সকলে।
অন্যদিকে এই মাসে পাঁচ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম কমেছে সামান্য। মূলত হস্টেলে থাকা পড়ুয়ারা এবং পরিযায়ী শ্রমিকরা এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। এই দাম কমেছে ১৩ টাকা। দিল্লিতে এই সিলিন্ডারের দাম কমে হয়েছে ৮০৮.৫০ টাকা।