জুলাইয়ের পর আগস্টে। কমল ৫ ও ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। কয়েকশো টাকা কমেছে গ্যাস সিলিন্ডারের দাম। যদিও রান্নার গ্যাসের দামে কোনও বদল হয়নি।
3
7
চলতি বছরের শুরু থেকেই গ্যাস সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী ছিল। জুনে যা রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। লাগামছাড়া দাম বৃদ্ধির কারণে বন্ধ হয়ে যায় বহু ছোটখাটো হোটেল, রেস্তোরাঁ।
4
7
অপরিশোধিত তেলের আমদানি স্বাভাবিক হওয়ায় জুলাই মাস থেকেই কমছে গ্যাস সিলিন্ডারের দাম। জুন মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৩১১৩.৫০ টাকা। তবে আগস্টে খানিকটা স্বস্তি পাওয়া গেল।
5
7
আগস্ট মাসের শুরুতেই কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ২০৯ টাকা। অন্যদিকে দিল্লিতে কমেছে ২০২ টাকা। বর্তমানে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৮৭২.৫০ টাকা, দিল্লিতে ২৭২৮ টাকা।
6
7
পাশাপাশি চলতি মাসেই কমেছে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। এই সিলিন্ডার বহু মানুষ ব্যবহার করেন। দিল্লিতে জুলাই মাসে ৫ কেজি সিলিন্ডারের দাম ছিল ৮০৮.৫০ টাকা। আগস্টে দাম কমে হল ৭৬২ টাকা।
7
7
১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও বদল হয়নি। আগস্টে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।