মাসে মাসে রান্নার গ্যাস বুক করা, সময় মতো ডেলিভারি, সেই সময়ে অবশ্যই বাড়িতে থাকা, গ্যাস শেষ হয়ে যাওয়ার চিন্তা, সব এবার নিমেষে দূর হতে চলেছে।
2
13
কেন্দ্রীয় সরকার গোটা দেশজুড়ে এমনই এক ব্যবস্থা নিয়ে আসতে চলেছে এবার। কী সেই ব্যবস্থা? জানা গিয়েছে, ধীরে ধীরে এলপিজি ব্যবহার কমিয়ে চালু করা হবে পিএনজি।
3
13
পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস বা PNG ব্যবহারে আরও জোর দিতে চাইছে কেন্দ্র। তবে এর অর্থ কিন্তু রাতারাতি দেশ থেকে এলপিজি গায়েব হয়ে যাবে এমনটা নয়।
4
13
ইতিমধ্যেই, দেশের একাধিক এলাকায় PNG পরিকাঠামো তৈরি হয়েছে। কলকাতার বহু আবাসন, বাড়িতে পিএনজি চালু হয়ে গিয়েছে পুরোদমে। কেন্দ্রের লক্ষ্য, আরও বেশি পরিবারকে পিএনজি ব্যবহারের আওতায় আনা।
5
13
জানা গিয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকেই বাড়িতে বাড়িতে পিএনজি কানেকশন চালু করতে নতুন প্রকল্প চালু করা হবে। শুধু সাধারণ মানুষ নয়, প্রকল্পের আওতায় আসবেন City Gas Distribution সংস্থাগুলিও।
6
13
বিশেষ করে যে সমস্ত বাড়িতে PNG মিটার আগে থেকেই রয়েছে, কিন্তু এখনও নিয়মিত গ্যাস সরবরাহ শুরু হয়নি, সেই সংযোগগুলিকে কার্যকর করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
7
13
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত দেশে প্রায় ১.৬৯ কোটি বাড়িতে পিএনজি কানেকশন ছিল। কিন্তু বিলিং হত মাত্র ১.০৭ কোটি বাড়িতে। connection-এ বিলিং হচ্ছিল।
8
13
কোনও এলাকায় যদি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থা থাকে তাহলে এবার থেকে এলপিজি কানেকশন বদলে নিমেষে পিএনজি কানেকশন চালু করা যাবে।
9
13
বাড়িতে গ্যাসের মিটার বসানো থাকলেও যদি গ্যাস সরবরাহ চালু না হয়ে থাকে, সেক্ষেত্রেও দ্রুত সরবরাহের চেষ্টা করা হবে সংশ্লিষ্ট সংস্থার তরফে।
10
13
সেপ্টেম্বর মাসে PNG Drive 3.0 চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে রান্নার গ্যাসের ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও পিএনজি ব্যবস্থা চালুর ক্ষেত্রে জোরা দেওয়া হতে পারে।
11
13
আপনার বাড়িতে পিএনজি কানেকশন চালু করা যাবে কিনা তা জানবেন কীভাবে? সবার আগে জানতে হবে আপনার এলাকায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থা আছে কিনা।
কত খরচ? সে সম্পর্কে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে গোটাটাই নির্ভর করে আপনার কতক্ষণ ব্যবহার করছেন তার ওপর। তবে এলাকায় পাইপলাইন থাকলে সংশ্লিষ্ট সংস্থার থেকে এখনই খোঁজ নিতে পারেন।