১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম, আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক, কী করবেন জেনে নিন
নিজস্ব সংবাদদাতা
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫ : ২১
শেয়ার করুন
1
12
বাড়িতে রান্নার গ্যাসের কানেকশন রয়েছে? আর ভর্তুকি-সহ নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বুক করেন? তা হলে ১ অক্টোবর, ২০২৬-এর আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার।
2
12
ভর্তুকিযুক্ত ঘরোয়া LPG সিলিন্ডার বুক করার ক্ষেত্রে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন (Aadhaar authentication) বাধ্যতামূলক করা হয়েছে।
3
12
১ অক্টোবর থেকে যাঁরা নির্ধারিত বা regulated retail selling price-এ ভর্তুকি-সহ ঘরোয়া LPG refill বুক করতে চান, তাঁদের বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন সম্পূর্ণ করা থাকতে হবে।
4
12
সরকারের বক্তব্য, এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হল প্রকৃত সুবিধাভোগীদের কাছে ভর্তুকিযুক্ত LPG পৌঁছে দেওয়া। একইসঙ্গে ভুয়ো বা একাধিক কানেকশন চিহ্নিত করা এবং ঘরোয়া ব্যবহারের জন্য দেওয়া ভর্তুকিযুক্ত সিলিন্ডার যাতে বাণিজ্যিক কাজে ব্যবহার না হয়, সেটিও নিশ্চিত করা।
5
12
যাঁদের এখনও বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন হয়নি, তাঁদের জন্য একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়ার সময় ডেলিভারি কর্মীর সাহায্যে বায়োমেট্রিক অথেন্টিকেশন করা যাবে। এর জন্য সংশ্লিষ্ট তেল বিপণন সংস্থার মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে।
6
12
গ্যাস ডিস্ট্রিবিউটারের অফিসে গিয়েও এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়। বাড়িতে বসেও সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যাবে।Indane: IndianOil ONE, Bharatgas: HelloBPCL, HP Gas: HP PAY, এছাড়াও PMUY পোর্টালের মাধ্যমে self e-KYC করার পদ্ধতি নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে।
7
12
কেউ যদি বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন করতে না চান বা কোনও কারণে করতে না পারেন, তা হলে তাঁর LPG পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। তবে তাঁকে সংশ্লিষ্ট তেল বিপণন সংস্থার ডিজিটাল মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানাতে হবে।
8
12
তবে এই ক্ষেত্রে LPG সিলিন্ডার ভর্তুকি ছাড়া প্রযোজ্য বাজারদরে সরবরাহ করা হবে। অবশ্যই তা স্থানীয়ভাবে সিলিন্ডারের availability এবং সংশ্লিষ্ট সংস্থার নিয়মের উপর নির্ভর করবে।
9
12
সরকারের দাবি, বায়োমেট্রিক আধার অথেন্টিকেশনের মাধ্যমে LPG ভর্তুকি ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং নির্দিষ্ট করা সম্ভব হবে। এর ফলে একই ব্যক্তির নামে থাকা একাধিক বা অযোগ্য কানেকশন চিহ্নিত করা এবং ভর্তুকিযুক্ত ঘরোয়া LPG অন্য কাজে চলে যাওয়া আটকানো সহজ হবে।
10
12
ইতিমধ্যেই গ্রাহকদের সচেতন করতে SMS ও হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয়েছে। তাই আপনার LPG কানেকশনে এখনও আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন না হয়ে থাকলে ১ অক্টোবরের আগে করে ফেলুন৷
11
12
কোনও সমস্যা হলে 1800-2333-555 নম্বরে LPG পরিষেবার জন্য সাহায্য চাওয়া যাবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই দেশের প্রায় ২৭.৪৩ কোটি সক্রিয় গার্হস্থ্য LPG গ্রাহক বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন সম্পূর্ণ করেছেন।
12
12
মোট সক্রিয় গ্রাহকের প্রায় ৮৯.৯ শতাংশ এই প্রক্রিয়া শেষ করেছেন। যাঁরা ইতিমধ্যেই আধার অথেন্টিকেশন করে ফেলেছেন, তাঁদের নতুন করে কিছু করার প্রয়োজন নেই।