মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল। কয়েক ঘণ্টায় তোলপাড় গোটা দেশ। কারণ? যুদ্ধের আবহে লকডাউনের যে আশঙ্কা বাড়ছিল, সেই লকডাউনের একটি সরকারি নোটিশ সকলের ফোনে চলে এসেছে।
2
8
কী আছে সেই নোটিশে? কেন্দ্রের সরকারের ওই নোটিশের সামনে লেখা রয়েছে, 'ওয়ার লকডাউন নোটিশ'। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে লকডাউন। যা একঝলকে দেখেই আঁতকে উঠেছেন সকলে।
3
8
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে যখন দেশজুড়ে এলপিজি সঙ্কটের আশঙ্কা তীব্র হচ্ছে, শহরে শহরে রেস্তোরাঁ, হোটেল বন্ধ হচ্ছে, তখনই লকডাউনের আশঙ্কা করছিলেন বহু মানুষ।
4
8
এপ্রিলের প্রথম দিনেই সেই নোটিশ এসে পৌঁছল সকলের হোয়াটসঅ্যাপে। কিন্তু নোটিশটি খুলে দেখেছেন কি? তাতে কিন্তু ভয়ের, আতঙ্কের কিছু নেই। বরং স্বস্তির খবর।
5
8
সরকারি নোটিশ উপরে লেখা থাকলেও, সেই মেসেজটি আসলে বোকা বানানোর চেষ্টা। আজ পয়লা এপ্রিল। নানা অজুহাতে 'এপ্রিল ফুল' বানাতে চান অনেকেই। সেই কারণেই আতঙ্কের একটি সরকারি নোটিশ বানিয়ে সকলের হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন অনেকে।
6
8
লকডাউনের এই নোটিশটি খুললেই ভিতরে দেখতে পাবেন, এপ্রিল ফুল লেখা রয়েছে। অর্থাৎ আদৌ আজ থেকে দেশে লকডাউন হচ্ছে না। বরং আতঙ্কের চোটে ওই নোটিশ খুলতেই এপ্রিল ফুলের শিকার হবেন।
7
8
দিন কয়েক আগেই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী লকডাউনের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। তাঁর ঘোষণা, দেশব্যাপী লকডাউনের গুজব সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্রীয় সরকার লকডাইনের মতো পদক্ষেপের কথা এখনই বিবেচনা করছে না।
8
8
এক্স' প্ল্যাটফর্মে মন্ত্রী হরদীপ পুরী লিখেছেন, "ভারতে লকডাউনের গুজব সম্পূর্ণ মিথ্যা। আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, ভারত সরকারের বিবেচনায় এমন কোনও প্রস্তাব নেই। এই সময়ে আমাদের শান্ত, দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।"