সবার আগে একটা মিশ্রণ বানিয়ে নিন। বেশ কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা, অল্প ধনেপাতা এবং ৪-৫ টা কাঁচা লঙ্কা জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিন। ছবি- সংগৃহীত
4
9
এবার মাংসের টুকরোগুলো ভাল করে ধুয়ে নিন। এবার এটিকে যে কড়াইয়ে রান্না করবেন তাতে নিয়ে নিন। সঙ্গে দিয়ে দিন কুচি করা পেঁয়াজ, পরিমাণ মতো নুন। ছবি- সংগৃহীত
5
9
এতে একই সঙ্গে যোগ করুন দুই চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিন আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং ধনেপাতার পেস্ট এবং পাতিলেবুর রস। এবার সবটা একসঙ্গে ভাল করে চটকে মেখে নিন। ছবি- সংগৃহীত
6
9
এবার এক কাপ জল ঝরানো টক দই দিয়ে আবার সবটা ভাল করে মেখে ঢাকা দিয়ে রাখুন। ম্যারিনেট হতে দিন অন্তত আধ ঘণ্টা। ছবি- সংগৃহীত
7
9
আধ ঘণ্টা পর ওভেনে বসিয়ে দিন কড়াইটা। হালকা হাতে নাড়তে থাকুন। যদি আলু দিতে চান এই সময় দিতে পারেন। যদি না চান, দেবেন না। অন্তত মিনিট ১০ হাইফ্লেমে ভাল করে কষিয়ে নিন। ছবি- সংগৃহীত
8
9
এবার উপর থেকে ছড়িয়ে দিন লেমন জেস্ট। আঁচ মিডিয়াম টু লো রেখে ঢাকা দিয়ে দিন। মাংস সেদ্ধ হতে দিন। মিনিট ১০ পর ঢাকনা খুলে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। ছবি- সংগৃহীত
9
9
পরিমাণ মতো জল দিয়ে ভাল কষিয়ে আবারও ঢাকা দিয়ে রাখুন অন্তত ১৫ মিনিট। সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি, লেবুর রস এবং চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম। ছবি- সংগৃহীত