বাংলায় এখন 'ডবল ইঞ্জিন' সরকার। ক্ষমতার পালাবদলের পরেই নতুন সরকার একের পর এক প্রকল্পের কাজ জোরকদমে শুরু করেছে। কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধাও এবার বাংলায় পাওয়া যাবে।
2
9
বিজেপি সরকারের আরও এক জনমুখী প্রকল্প হল 'লাখপতি দিদি'। এই প্রকল্পের মূল লক্ষ্য হল, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের কাজের সুযোগ এবং তাঁদের বার্ষিক আয় বাড়ানো।
3
9
সারা দেশের লক্ষ লক্ষ মহিলা 'লাখপতি দিদি'র সুযোগ সুবিধা পাচ্ছেন। খুব শীঘ্রই বাংলাতেও এর সুবিধা পাওয়া যাবে। এই প্রকল্পের অধীনে উপকৃত হয়েছেন বহু মহিলা।
4
9
'লাখপতি দিদি' প্রকল্প কী? স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের কর্মসংস্থান ও ছোট ব্যবসার মাধ্যমে বার্ষিক এক লক্ষ টাকা উপার্জন করতে সক্ষম করাই এর উদ্দেশ্য।
5
9
এই প্রকল্পের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হয়। পাশাপাশি সরকারের তরফে এই ঋণের ওপর সুদে ভর্তুকি দেওয়া। ফলে সুদের বাড়তি চাপ পড়ে না।
6
9
এই প্রকল্পের অধীনে মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। জানেন কি, এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের তৈরি
পণ্য বিক্রির জন্য দেশজুড়ে আরও খুচরো বিক্রয়কেন্দ্রও খোলা হবে।
7
9
'লাখপতি দিদি'র জন্য কারা আবেদন করতে পারবেন? ১৮ থেকে ৫০ বছর বয়সি মহিলা, যাঁরা ছোট বড় ব্যবসার সঙ্গে যুক্ত এবং স্ব-কর্মসংস্থান করতেও ইচ্ছুক, তাঁরা আবেদন করতে পারবেন।
8
9
গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের ওয়েবসাইটের মাধ্যমে 'লাখপতি দিদি'র জন্য অনলাইনে আবেদন করতে পারেন। এর জন্য বিশেষ কিছু তথ্য প্রয়োজন।