সুরক্ষিত বিনিয়োগ ও সুনিশ্চিত রিটার্নের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বা 'স্মল সেভিংস স্কিম'-এর জনপ্রিয়তা সব সময়ই তুঙ্গে। যার মধ্যে পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অন্যতম। কেন্দ্র সরকারের গ্যারান্টি থাকায় এই দুটি স্কিমেই মূলধন সুরক্ষিত থাকে, তবে রিটার্ন পাওয়ার ক্ষেত্রে দুটির কর বা আয়কর নিয়ম আলাদা।
2
9
পুরোনো কর কাঠামোয় আয়কর আইনের ৮০সি ধারার অধীনে বছরে সর্বাধিক ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড় পাওয়া যায়।
3
9
NSC: এতে বিনিয়োগ করা অর্থ ৮০সি ধারায় কর ছাড়ের সুবিধা পায়। শুধু তাই নয়, প্রতি বছর যে সুদের টাকা জমা হয়, তা পুনরায় বিনিয়োগ হয়েছে বলে ধরে নেওয়া হয়। ফলে পরিপক্বতার বছর ছাড়া বাকি বছরগুলির অর্জিত সুদও ৮০সি-র অধীনে কর ছাড় পাওয়ার যোগ্য।
4
9
KVP: কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ বা এর অর্জিত সুদের ওপর কোনও ধরনের ৮০সি কর ছাড় পাওয়া যায় না। এতে পাওয়া সুদের ওপর সম্পূর্ণ আয়কর প্রযোজ্য।
5
9
ট্যাক্স বিশেষজ্ঞদের মতে, করদাতারা প্রতি বছরের অর্জিত সুদের ভিত্তি অথবা পরিপক্বতার সময় প্রাপ্ত সুদের ভিত্তি যেকোনও একটি পদ্ধতিতে রিটার্নে হিসাব দেখাতে পারেন। তবে একবার যে পদ্ধতি নির্বাচন করা হবে, প্রতি বছর ধারাবাহিকভাব সেই পদ্ধতিই বজায় রাখতে হবে।
6
9
রিটার্ন জমার আগে আয়কর দপ্তরের Annual Information Statement (AIS)-এ উল্লেখিত সুদের তথ্যের সঙ্গে নিজের হিসাব মিলিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
7
9
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য কেন্দ্র সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন করেনি।
8
9
কিষাণ বিকাশ পত্র: সুদের হার ৭.৫% । ১১৫ মাসে টাকা দ্বিগুণ হয়। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট: সুদের হার ৭.৭%।
9
9
ঝুঁকিহীন নিশ্চিত রিটার্ন পেতে এই দুটি স্কিমই অত্যন্ত ভাল হলেও, কর বাঁচানোর উদ্দেশ্যে বিনিয়োগ করতে চাইলে এনএসসি নিশ্চিতভাবেই কিষাণ বিকাশ পত্রের চেয়ে বেশি সুবিধা এনে দেয়।