ফিনল্যান্ডের আকাশে তখন রঙের খেলা। একদিকে নর্দার্ন লাইটসের মায়াবী সবুজ আভা, অন্যদিকে ঝরে পড়ছে উল্কা।
2
8
ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই বোন নুপুর শ্যানন এবং ভগ্নিপতি স্টেবিন বেনের সঙ্গে ধরা দিলেন বলিউডের ‘মিমি’ অর্থাৎ কৃতি শ্যানন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সেই স্বপ্নিল সফরের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
3
8
কৃতি তাঁর পোস্টে জানিয়েছেন, একই রাতে তিনি শুধু মেরুজ্যোতিই দেখেননি, সাক্ষী থেকেছেন এক দুর্দান্ত উল্কাপাতেরও। এমনকী একটি ‘শুটিং স্টার’ বা তারা খসতেও দেখেছেন তিনি।
4
8
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তারা খসতে দেখলে মনে মনে যা চাওয়া যায়, তা পূর্ণ হয়। কৃতিও সেই সুযোগ হাতছাড়া করেননি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আকাশ যখন আশা, স্বপ্ন আর জাদুতে ভরা... লোকে বলে ইচ্ছে প্রকাশ করতে, আমি তো অনেকগুলো ইচ্ছে পূরণ করে নিলাম!” ব্যাকগ্রাউন্ডে বেজে উঠেছে কালজয়ী গান ‘নীলে নীলে অম্বর পর’।
5
8
গত ১১ জানুয়ারি উদয়পুরে হিন্দু ও খ্রিস্টান মতে সাত পাকে বাঁধা পড়েছেন নুপুর ও স্টেবিন। বিয়ের পর এটি তাঁদের অন্যতম চর্চিত ট্রিপ।
6
8
ব্যক্তিগত জীবনের এই বিরতি কাটিয়ে দ্রুতই ফ্লোরে ফিরবেন কৃতি। দীনেশ ভিজন প্রযোজিত এবং হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ ছবিতে শাহিদ কাপুর ও রশ্মিকা মন্দানার সঙ্গে দেখা যাবে তাঁকে।
7
8
শোনা যাচ্ছে, এই ছবির গল্পে এক অভূতপূর্ব টুইস্ট থাকতে চলেছে, যেখানে কৃতি ও রশ্মিকার সম্পর্কের রসায়ন হবে গল্পের মূল কেন্দ্রবিন্দু।
8
8
সম্প্রতি ছবির ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ্যে এসেছে।