আকাশের আর মুখভার নেই। রবিবাসরীয় সকালে রোদ ঝলমলে আকাশ। কিছুক্ষণেই কি ঝেঁপে বৃষ্টি নামবে জেলায় জেলায়? গতকালের মতোই আজও ঝড়বৃষ্টির দাপট জারি থাকবে? কী জানাল হাওয়া অফিস?
2
7
আপাতত বাংলার আকাশ মেঘমুক্ত। কোনও জেলাতেই দুর্যোগের মেঘ আর নেই। ঝড়বৃষ্টির সতর্কতা আপাতত জারি করেনি আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি নিয়ে বড় আপডেট রয়েছে।
3
7
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ওড়িশা এবং ছত্তিশগড়ের উপর যে গভীর নিম্নচাপ ছিল, তা ক্রমেই শক্তি হারিয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। যদিও শক্তি হারিয়ে নিম্নচাপ অঞ্চল হিসেবে ছিল।
4
7
এই নিম্নচাপ অঞ্চলের কারণেই গতকাল শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। তবে এ বার তা কমবে।
কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতেও পারে। দু'-একটি জায়গায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা নেই।
7
7
বর্তমানে মৎস্যজীবীদের জন্যেও কোনও সতর্কতা জারি হয়নি। সেপ্টেম্বরের শেষে ঝড়বৃষ্টির দাপটে আর ভোগান্তি পোহাতে হবে না বাংলায়। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর অবশেষে এই মাসে বৃষ্টি থেকে মিলবে রেহাই।