গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে নিম্নচাপ। সে কারণে আগামী এক সপ্তাহ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা।
2
8
আজ স্বাধীনতা দিবসের দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।
3
8
রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে।
4
8
সোমবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
8
নিম্নচাপের প্রভাব পুরোপুরি কাটবে না সপ্তাহ ঘুরলেও। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
6
8
আজ স্বাধীনতা দিবসের দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। ফলে পাহাড় ও ডুয়ার্স অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
7
8
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি এলাকায় ১৬ ও ১৭ অগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
8
স্বাধীনতা দিবসের দিন শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। এর সঙ্গে বিক্ষিপ্তভাবে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস।