বর্ষার দাপট অব্যাহত। শনিবারও কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসম ভবন। জানানো হয়েছে, এদিনও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2
8
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
8
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
4
8
তবে শহরে আর্দ্রতা ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ থাকায় দিনের বেশিরভাগ সময় ঘাম হবে। বৃষ্টি হলেও গরম থেকে আপাতত রক্ষা মিলছে না বঙ্গবাসীর।
5
8
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
8
শুধু পাহাড় বা ডুয়ার্স নয়, উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
8
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
8
8
হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।