সকাল থেকে আকাশের মুখভার। জেলায় জেলায় কিছুক্ষণেই ঝেঁপে নামবে বৃষ্টি। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিও হতে পারে। আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
2
7
সপ্তাহের শুরুতেই সক্রিয় নিম্নচাপ অঞ্চল। সঙ্গী বর্ষাকালীন অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত। এই তিনের জেরেই বাংলায় চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
3
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টির এবং উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
7
আগামিকাল, মঙ্গলবার হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
5
7
আগামী বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
7
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
7
7
আগামিকাল, মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় আবারও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।