আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
3
10
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
4
10
আগামিকাল বুধবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
5
10
বুধবার ও আগামী বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
10
আগামী শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
10
আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
10
অন্যদিকে আজ উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
9
10
আগামিকাল বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
10
10
আগামিকাল বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।