পূর্বাভাস মিলেই গেল। বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ। রবিবাসরীয় ভোর থেকে দফায় দফায় তুমুল বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
2
9
সকাল থেকে আকাশের মুখভার। কখনও ঝেঁপে বৃষ্টি, কখনও বা হালকা। বৃষ্টির থামার লক্ষণ নেই আপাতত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের জেরেই আগামী দু'-তিনদিন দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।
3
9
রবিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে।
4
9
আজ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
5
9
আগামিকাল সোমবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
6
9
আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই হলুদ সর্তকতা রয়েছে।
7
9
আগামী শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
8
9
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী দু'দিন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
9
9
আগামী বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।