ঘূর্ণিঝড় অর্ণব-মুরাসুর পর, সাগরে ফের নয়া নিম্নচাপের শঙ্কা। হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছে, শুক্রবার অর্থাৎ ১৩ নভেম্বর সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে।
2
8
ধাপে ধাপে শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপটি তৈরি হওয়ার পর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
3
8
১৪ নভেম্বরের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৫ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেই সেটি নিম্নচাপে পরিণত হতে পারে।
4
8
অন্যদিকে, সিকিম ও সংলগ্ন এলাকার উপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলে শীতের মুখে নিম্নচাপের প্রভাবে বাংলার আবহাওয়ার কতটা পরিবর্তন হয়, প্রশ্ন তা নিয়েই। যদিও হাওয়া অফিসের পুর্বাভাস অনুযায়ী, ১২ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হলেও, শুক্রবার থেকে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।
5
8
আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী, আগামী এক সপ্তাহ উত্তর থেকে দক্ষিণ, বঙ্গের কোনও জেলাতেই বৃষ্টি সম্ভাবনা নেই। উল্টে এবার ধীরে ধীরে শীতের ব্যাটিং শুরু হওয়ার সম্ভাবনা।
6
8
সোমবার থেকে পারদ পড়তে পারে উত্তর থেকে দক্ষিণে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণ বঙ্গের এজলাগুলিতে একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা কমে যেতে পারে ২-৩ ডিগ্রি।
7
8
অন্যদিকে উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা একেবারে ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা।
8
8
অর্থাৎ আগামী সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে শীতের প্রবেশ জেলায় জেলায়। যদিও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোর এবং রাতের দিকে ইতিমধ্যেই অনুভূত হচ্ছে শীতের আমেজ।