সোমবার সন্ধ্যার বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গায় জল জমার খবর মিলেছে। তার ওপর মঙ্গলবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর।
2
8
বঙ্গোপসাগরে ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যে কারণে নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
3
8
হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্তটি। আগামী ১২ আগস্টের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আইএমডি।
4
8
তবে মঙ্গলবার থেকেই এর প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা থেকে দুই মেদিনীপুর সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
5
8
মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলাই থাকবে। দিনভর শহরজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
6
8
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শহরের আকাশ মূলত মেঘলা থাকবে।
7
8
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, বাঁকুড়া ও হাওড়ায় ঝড়ের সম্ভাবনা।
8
8
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। মালদা এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ব্যাপক ঝড়-জলের পূর্বাভাস।