বাংলায় আসতে চলেছে বিরাট শিল্প। হাওড়ায় তৈরি হবে বিশ্বের সবথেকে বড় দইয়ের কারখানা। ব্যবসা সম্প্রসারণে বিরাট পদক্ষেপ নিয়েছে আমূল।
2
10
জানা গিয়েছে, হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে ৬০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে সংস্থাটি।
3
10
কারখানাটি তৈরি হলে এখানে প্রতিদিন ১০ লক্ষ কিলোগ্রাম দই উৎপাদন হবে। তৈরি করা হবে মিষ্টি দই, টক দই, ইয়োগার্ট, লস্যি এবং ঘোল।
4
10
তবে এই প্রকল্পের ভিত তৈরি হয়েছিল প্রাক্তন সরকারের আমলেই। ২০২৫ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন আমুলের ম্যানেজিং ডিরেক্টর জায়েন মেহতা।
5
10
তিনি জানান, সাঁকরাইলে শুধুমাত্র দইয়ের কারখানা নয়, এটাকে ডেয়ারি কমপ্লেক্সের মতো করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে যা হবে বিশ্বের সবথেকে বড়।
6
10
জানা গিয়েছে, কারখানাটিতে প্রতিদিন ১৫ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি আইসক্রিম, পনির, ঘি, ফ্লেভারড মিল্ক এবং ইউএইচটি দুধও উৎপাদন করা হবে।
7
10
বর্তমানে পশ্চিমবঙ্গে আমূল প্রতিদিন ১০ লক্ষ লিটারেরও বেশি তাজা দুধ বিক্রি করে। রাজ্যের ১৪টি জেলায় তাদের ডেয়ারি নেটওয়ার্ক বিস্তৃত। এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন ১.২ লক্ষেরও বেশি মহিলা।
8
10
আমূলের দাবি, বাংলার জনপ্রিয় মিষ্টি দই ও টক দইয়ের ক্রমবর্ধমান চাহিদাই এই বিনিয়োগের অন্যতম প্রধান কারণ। পশ্চিমবঙ্গ থেকেই পূর্ব ভারতে ব্যবসা আরও বাড়ানো লক্ষ্য সংস্থার।
9
10
এই প্রকল্প চালু হলে কলকাতা ও সংলগ্ন এলাকার গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন। গুজরাট থেকে পণ্য আনার পরিবর্তে এলাকার মধ্যে উৎপাদন হওয়ায় পণ্য আরও টাটকা হবে।
10
10
কর্মসংস্থানের ক্ষেত্রেও এই কারখানা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নতুন কারখানা চালু হলে বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।