ক্ষমতায় আসার পর সরকারি বাস নিয়ে একাধিক বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। এবার আরও এক নয়া পদক্ষেপ নেওয়া হল আগস্টের প্রথম দিনেই।
2
13
এবার যাত্রী সুবিধার কথা মাথায় রেখে কলকাতায় নাইট বাস সার্ভিস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকেই শহরে চলবে নাইট বাস। কিন্তু কোথায় কোথায় কখন চলবে এই বাস?
3
13
পরিবহণ দপ্তর সূত্রে খবর, নিয়মিতই রাতের দিকে বহু মানুষ যাতায়াত করেন কলকাতা শহরে। বিশেষ করে রেল স্টেশন সংলগ্ন এলাকাগুলিতে ভিড় লক্ষ্য করা যায়।
4
13
হাজার হাজার যাত্রী হাওড়া, শিয়ালদহ, এমনকী বিমানবন্দরের পথে যাতায়াত করেন। কিন্তু পর্যাপ্ত বাস না থাকায় তাঁদের ভরসা হয় ট্যাক্সি না হয় অ্যাপ ক্যাব।
5
13
পরিবহণ দপ্তর সূত্রে খবর, স্টেশন ছাড়া হাসপাতাল চত্বরেও রাতের দিকে ভিড় হয়। আউটডোরে লাইন দেওয়ার জন্য অনেকে রাতে লাইনে দাঁড়ান।
6
13
কিন্তু রাতের দিকে হাসপাতাল যাওয়ার বাস অনেক সময়ই পাওয়া যায় না। সে কারণে নাইট বাস পরিষেবা মিললে অনেকেই বাড়তি সুবিধা পাবেন।
7
13
বর্তমানে রাত ৯টার পর বিমানবন্দর থেকে খুব একটা বাসের দেখা মেলে না। সেক্ষেত্রে, ট্যাক্সি বা অ্যাপ ক্যাবই মূল ভরসা। ফলে, নাইট বাস অনেকটাই সুবিধা দেবে যাত্রীদের।
8
13
ইতিমধ্যেই রাতের দিকে মেট্রোর পরিষেবা বাড়ানো হয়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই বাড়ানো হবে বাসের সংখ্যা, এমনটাই জানা যাচ্ছে পরিবহণ দপ্তর সূত্রে।
9
13
পরিবহণ দপ্তর সূত্রে খবর, একাধিক জরুরি বাস রুটের শেষ ট্রিপের সময় রাত ১০টা ও ১০.৩০ মিনিট পর্যন্ত বাড়ানো হবে। ফলে অফিস ফেরতা যাত্রীদেরও সুবিধা হবে।
10
13
প্রথম পর্যায়ে রাতের বাস বাড়ানো হচ্ছে হাওড়া স্টেশন–পাটুলি, হাওড়া স্টেশন–গড়িয়া বাস স্ট্যান্ড, হাওড়া স্টেশন–বালিগঞ্জ স্টেশন, নীলগঞ্জ ডিপো–হাওড়া স্টেশন রুটে।
11
13
এছাড়াও বাড়ছে পরিষেবা। গড়িয়া বাস স্ট্যান্ড–হাওড়া স্টেশন, উল্টোডাঙা–ইকোস্পেস, ডানলপ–বালিগঞ্জ স্টেশন, কলকাতা বিমানবন্দর–গড়িয়া বাস স্ট্যান্ড।
12
13
পরিবহণ দফতরের পরিকল্পনা অনুযায়ী, আগামী দিনে রাজাবাজার, উল্টোডাঙা, ডানলপ এবং বারাসতমুখী বাসের রাতের ট্রিপও বাড়ানো হতে পারে।
13
13
রাতের বাস এমনভাবে চালানো হবে যাতে এসএসকেএম, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আরজি কর, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল এবং ইএম বাইপাস সংলগ্ন একাধিক বেসরকারি হাসপাতালের কাছে সহজে পৌঁছানো যায়।