আর চিন্তা নেই৷ রাজ্যে আসতে চলেছে আরও একটি বন্দে ভারত স্লিপার ট্রেন। কামাখ্যার পর এবার সরাসরি কলকাতা থেকে দিল্লি।
2
10
এবার দেশের রাজধানী দিল্লি পৌঁছানো যাবে বন্দে ভারতের এই নতুন স্লিপার কোচে।
3
10
রেল সূত্রের খবর, এই বন্দে ভারত স্লিপার ট্রেনের একগুচ্ছ অত্যাধুনিক বৈশিষ্ট্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
4
10
এখনও পর্যন্ত কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য রাজধানী বা দুরন্তর মতো একাধিক ট্রেন রয়েছে। সেগুলিতে যেমন খরচ বেশি, তেমনই সময়ও লাগে প্রায় ২১ থেকে ২২ ঘণ্টা।
5
10
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর নতুন বন্দে ভারত স্লিপার চালু হলে মাত্র ১৫ ঘণ্টাতেই হাওড়া থেকে দিল্লি পৌঁছানো সম্ভব হবে।
6
10
রেল সূত্রে খবর, হাওড়া থেকে রওনা দিয়ে এই ট্রেনটি আসানসোল, ধানবাদ, গয়া, প্রয়াগরাজ এবং কানপুরের মতো প্রধান প্রধান জংশন স্টেশন হয়ে নয়া দিল্লি পৌঁছাবে।
7
10
ফলে যেমন অল্প সময় তেমনই আরামদায়ক সফর। দিল্লিতে পৌঁছানোর ক্ষেত্রে এটিই হতে চলেছে শহরবাসীর প্রথম পছন্দ।
8
10
বাকি বন্দে ভারত স্লিপার ট্রেনের মতোই এই ট্রেনেও থাকবে ১৬টি কোচ। এসি ফার্স্ট ক্লাস, এসি টু টায়ার এবং এসি থ্রি টায়ার- এই তিন ধরনের কোচ মিলিয়ে মোট ৮২৩ জন যাত্রী একসঙ্গে সফর করতে পারবেন।
9
10
যাত্রীদের সুরক্ষার জন্য থাকছে 'কবচ' প্রযুক্তি এবং ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি। এছাড়াও থাকবে অটোমেটিক দরজা এবং অত্যাধুনিক শৌচাগার।
10
10
রেল কর্তাদের আশা, এই ট্রেনটি চালু হলে বাংলার মানুষের দিল্লি সফর যেমন কম সময়ের হবে, তেমনই অনেকটাই আরামদায়ক ও সাশ্রয়ী হবে।