এবার জলপথেও জুড়ছে আধুনিক পরিবহণ ব্যবস্থা। পাতালরেল, উড়ালপুলের পর দেশের গণপরিবহণে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, ‘ওয়াটার মেট্রো’।
2
12
কেরলের কোচির পর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে কলকাতাও। ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের আরও ১৭টি জায়গার সঙ্গে পশ্চিমবঙ্গকেও এই আধুনিক জলপথ প্রকল্পের আওতায় আনা হচ্ছে।
3
12
নাম ‘মেট্রো’ হলেও আদতে জলের উপর দিয়ে কোনও ট্রেন ছুটবে না। সম্পূর্ণ এসি কামরার একটি ট্রেন। সঙ্গে অত্যাধুনিক এবং পরিবেশবান্ধব এক ফেরি পরিষেবা।
4
12
ব্যাটারি ও ডিজেল জেনারেটর চালিত হাইব্রিড প্রযুক্তির এই বিশেষ বোটগুলি দ্রুত গতিতে জলপথে যাত্রী পারাপার করবে।
5
12
কেরলের কোচি শহরেই দেশের প্রথম ওয়াটার মেট্রোর যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শুরু হওয়া এই প্রকল্পটির কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে৷
6
12
কোচির ১০টি বিচ্ছিন্ন দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে এই পরিষেবা। এটি এশিয়ার বৃহত্তম সমন্বিত ফেরি-ভিত্তিক গণপরিবহণ ব্যবস্থা।
7
12
পুরো প্রকল্পে মোট ১,১৩৭ কোটি টাকা খরচ হচ্ছে। এই বিপুল অঙ্কের অর্থ জুগিয়েছে কেরল সরকার এবং জার্মান সংস্থা ‘কেএফডব্লিউ’।
8
12
কোচি শিপইয়ার্ড লিমিটেডের তৈরি মোট ৭৮টি ইলেকট্রিক বোট এবং ৩৮টি টার্মিনাল নিয়ে সাজানো হচ্ছে এই পুরো নেটওয়ার্ক।
9
12
ঘণ্টায় সর্বোচ্চ ১০ নটিক্যাল মাইল বেগে ছুটবে এই বোট। সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে মাত্র ২০ টাকা। নিত্যযাত্রীদের সুবিধার জন্য রয়েছে মাসিক ও বার্ষিক পাসের ব্যবস্থা, এমনকী অ্যাপের মাধ্যমেও কাটা যাবে টিকিট।
10
12
ভারতের বুকে প্রথম মেট্রো রেলের চাকা গড়িয়েছিল এই কলকাতাতেই। মাটির তলা চিরে কিংবা গঙ্গার বুক ফুঁড়ে মেট্রো ছোটানোর কৃতিত্বও এই শহরেরই। এবার সেই মুকুটে জুড়তে চলেছে নতুন পালক।
11
12
সূত্রে খবর, 'সাগরমালা ২' প্রকল্পের হাত ধরে এবার এই ওয়াটার মেট্রো আসতে চলেছে কলকাতায়। এর পাশাপাশি গঙ্গাসাগর মেলাকেও আন্তর্জাতিক মানের মেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
12
12
ওয়াই পিলারের উড়ালপুল কিংবা মাটির নীচের সুড়ঙ্গ পেরিয়ে এবার কলকাতার জলপথ পরিবহণও এক ধাক্কায় অনেকটাই আধুনিক হয়ে উঠবে বলে আশাবাদী প্রশাসনের শীর্ষ কর্তারা।