সপ্তমীর সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি জেলায় জেলায়। কলকাতা-সহ একাধিক জেলায় হলুদ সর্তকতা জারি করল হাওয়া অফিস। এদিন রাত পর্যন্ত বৃষ্টির দাপট জারি থাকতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
2
6
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাত সাড়ে ৮টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
3
6
তিন জেলাতেই ঘণ্টায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে।
4
6
আগামিকাল থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
5
6
অন্যদিকে আজ, শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের দু'একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।