রান্নাঘরেই ওত পেতে লুকিয়ে আছে মারণ রোগ! এই জিনিসগুলো অজান্তেই আমন্ত্রণ জানাচ্ছে ক্যানসারকে। এখনই সচেতন হন। রান্নাঘর থেকে বাতিল করুন এইগুলো। ছবি- সংগৃহীত
2
7
প্লাস্টিকের বক্স বা চপিং বোর্ড অত্যন্ত আনহাইজেনিক। বিশেষ করে প্লাস্টিকের টিফিন বক্সে করে খাবার গরম করার অভ্যাস অত্যন্ত ক্ষতিকর। এতে মাইক্রোপ্লাস্টিক, রাসায়নিক সহজেই শরীরে ঢুকে পড়ে। ক্যানসার সহ একাধিক রোগের ঝুঁকি বাড়ায়। ছবি- সংগৃহীত
3
7
বাসন মজার জালি বা স্পঞ্জ। এটি বাসন মাজার পর দীর্ঘ সময় ভিজে থাকে, সঙ্গে খাবারের টুকরো লেগে থাকে অনেক সময়ই। ফলে এখানে সহজেই ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। ফলে এই এক স্পঞ্জ বা জালি দিয়ে যখন বাসন মাজবেন সেই ব্যাকটেরিয়া বাসনে লেগে যাবে, যা থেকে আপনার শরীরে ঢুকে পড়বে এটি। রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। ভোগাতে পারে। ছবি- সংগৃহীত
4
7
অ্যালুমিনিয়াম ফয়েল বা বাসন একই ভাবে ক্ষতিকর। যদিও রান্নাঘরে অ্যালুমিনিয়ামের থালা, বাসন ব্যবহার করা হয়। কিন্তু এতে টক বা নোনতা জাতীয় কিছু খাবার রাখা বা বানানো একদম উচিত নয়। এতে মেটাল অল্প হলেও গলে তাতে মিশে যায় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছবি- সংগৃহীত
5
7
নন স্টিক প্যান থেকে ক্ষতিকর রাসায়নিক বের হয় বিশেষ করে যখন সেটা অতিরিক্ত গরম হয়ে যায়। নন স্টিক কড়াই বা প্যানের উপরের কোটিং নষ্ট হলে সেখান থেকে মাইক্রোপ্লাস্টিক খাবারে মেশে। এগুলো লিভার এবং ফুসফুসের ক্ষতি করে। ছবি- সংগৃহীত
6
7
কোল্ড ড্রিংকস বা অতিরিক্ত চিনি দেওয়া প্যাকেড খাবার খাওয়াও উচিত নয়। এতে ডায়াবিটিস হওয়ার ঝুঁকি বাড়ে যে সেটাই নয়, বাড়ায় ক্যানসার হওয়ার ঝুঁকিও। ছবি- সংগৃহীত
7
7
অতিরিক্ত প্রসেসড খাবার বা বেশি ভাজাভুজি খাবেন না। এতে থাকা রাসায়নিক এবং প্রিজারভেটিভ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছবি- সংগৃহীত