সম্পর্কে আকর্ষণ এবং প্রেম বজায় রাখতে শয্যাকক্ষে রাখুন এই ফুলগুলো
নিজস্ব সংবাদদাতা
১৩ মে ২০২৬ ১৯ : ৪৪
শেয়ার করুন
1
14
ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়— সংখ্যাতত্ত্ব ও ফেং শুই মতে, রং ও সুঘ্রাণের মাধ্যমে ফুল চারপাশের এনার্জি বদলে দিতে পারে৷
2
14
আপনার জীবনসংখ্যা (Life Path Number) অনুযায়ী সঠিক ফুল বেছে নিলে সম্পর্কে আসতে পারে নতুন উষ্ণতা। জন্ম-তারিখের সব অঙ্ক যোগ করুন। যেমন— ১৫-০৩-১৯৯২ → ১+৫+০+৩+১+৯+৯+২ = ৩০ → ৩+০ = ৩। জীবনসংখ্যা অনুযায়ী কোন ফুল রাখবেন দেখে নিন।
3
14
১ (সূর্য — নেতা): শক্তি, আত্মবিশ্বাস ও প্যাশনের প্রতীক লাল গোলাপ। অনুভূতি ও আকর্ষণ ফিরিয়ে আনবে। ক্যামেলিয়া-ও শুভ।
4
14
২ (চন্দ্র — সংবেদনশীল): কোমল আবেগ ও বিশ্বাসের প্রতীক সাদা গোলাপ, লিলি বা সাদা পদ্ম। সঙ্গীর সঙ্গে গভীর মানসিক সংযোগ গড়তে সাহায্য করে। জুঁই বা চামেলিও শুভ।
5
14
৩ (বৃহস্পতি — সৃজনশীল): প্রাণবন্ত আলাপ এবং আনন্দের জন্য হলুদ গোলাপ, সূর্যমুখী, ড্যাফোডিল এদের জন্য শুভ।
6
14
৪ (রাহু — স্থিতিশীল): স্থায়িত্ব ও আস্থার জন্য অর্কিড, রজনীগন্ধা ও সাদা ক্রিসান্থিমাম। দীর্ঘমেয়াদি দাম্পত্যে ভারসাম্য আনতে সাহায্য করে।
7
14
৫ (বুধ — অ্যাডভেঞ্চারপ্রিয়): সম্পর্কে বৈচিত্র্য ও মজার জন্য বহুরঙা টিউলিপ, ডালিয়া রাখতে পারেন। সম্পর্কে একঘেয়েমি কাটবে৷
8
14
৬ (শুক্র — পালক): ভালবাসার গ্রহ শুক্রের প্রিয় ফুল— গোলাপি গোলাপ, জুঁই। সৌহার্দ্য, ভালবাসা ও যত্ন বাড়াতে শয্যাকক্ষে এই ফুলগুলি রাখুন৷
9
14
৭ (কেতু — আধ্যাত্মিক): সম্পর্কে গভীরতা আর শান্তির জন্য নীল হাইড্রেঞ্জা, পদ্ম বা ল্যাভেন্ডার ফুল রাখুন। সঙ্গীর সঙ্গে ভাবের আদানপ্রদান ভাল হবে৷
10
14
৮ (শনি — উচ্চাকাঙ্ক্ষী): সম্পর্কে ভারসাম্য ও শক্তির জন্য গাঢ় বেগুনি অর্কিড, কালো বাকারা গোলাপ, গাঢ় গোলাপি পিওনি রাখুন৷ আপনার উচ্চাকাঙ্ক্ষা কোমল স্পর্শ পাবে৷ সম্পর্কে উন্নতি হবে৷
11
14
৯ (মঙ্গল — মানবতাবাদী): সর্বজনীন ভালোবাসার প্রতীক লাল ও গোলাপি মিশ্র গোলাপ, ম্যাগনোলিয়া অত্যন্ত শুভ। সম্পর্কে ক্ষমা, করুণা ও গভীর আবেগ আনবে।
12
14
মনে রাখবেন, শুকনো বা মৃত ফুল কখনও শয্যাকক্ষে রাখবেন না। প্রতি ২-৩ দিন অন্তর জল বদলান।
13
14
ক্যাকটাস বা কাঁটাওয়ালা গাছ শয্যাকক্ষে রাখলে সম্পর্কে দ্বন্দ্ব বাড়ে। ভালোবাসার শক্তি দ্বিগুণ করতে দু’টি একই ধরনের ফুল, জোড়া ফুলদানি দু’পাশের বেডসাইড টেবিলে রাখতে পারেন৷
14
14
ফেং শুই মতে— শয্যাকক্ষের দক্ষিণ-পশ্চিম কোণ ভালবাসার দিক। সেখানে ফুল রাখলে শক্তি সবচেয়ে কার্যকর।