এক দশক পর আসছে ভয়ঙ্কর কালসর্প যোগ! চ্যালেঞ্জ নয়, সুসময় শুরু কাদের?
নিজস্ব সংবাদদাতা
১৭ এপ্রিল ২০২৬ ১৬ : ৪৭
শেয়ার করুন
1
8
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কালসর্প অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং একটা সময়। একই সঙ্গে দারুণ প্রভাবশালী। যাঁদের জীবনে এই যোগ থাকে, তাঁরা সহজে কোনও সাফল্য পান না। মানসিক চাপ, অশান্তি লেগেই থাকে জীবনে। গ্রহদের বিরল অবস্থানের কারণে প্রায় এক দশক পর তৈরি হয়েছে এই কালসর্প যোগ। ছবি: সংগৃহীত
2
8
বর্তমানে রাহু রয়েছে কুম্ভ রাশিতে, সিংহ রাশিতে অবস্থান করছে কেতু। মঙ্গল, বুধ, শনি মীন রাশিতে এবং শুক্র মেষ রাশিতে রয়েছে। চন্দ্র রয়েছে কুম্ভতে। ফলে এই সমস্ত গ্রহ রয়েছে রাহু এবং কেতুর মাঝে। সেই কারণেই তৈরি হয়েছে এই কালসর্প যোগ। এর কারণে যেমন কিছু রাশিকে বিপদের মুখে পড়তে হবে, আবার কিছু রাশির জন্য সুসময়। কোন রাশির জন্য কী অপেক্ষারত জেনে নিন। ছবি: সংগৃহীত
3
8
মিথুন: জীবনে নতুন দিশা খুলবে। যে নতুন ভাবনা আসবে, সেগুলোকে গুরুত্ব দিন। চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। ছবি: সংগৃহীত
4
8
তবে তাড়াহুড়ো করার বদলে ভেবেচিন্তে কাজ করুন। সময়ের সঠিক ব্যবহার করুন। সঠিক সময় সঠিক কাজ করুন। ছবি: সংগৃহীত
5
8
কর্কট: মন সংবেদনশীল থাকবে এই সময়। ছোট ছোট বিষয়েও বড় প্রভাব ফেলবে মনে। হঠাৎ ধনলাভ হতে পারে। ছবি: সংগৃহীত
6
8
কাজের জায়গায় ধীরে ধীরে জটিলতা কমবে। কমবে চাপও। অন্তর্দৃষ্টি বাড়বে। ব্যক্তিগত জীবনে ইতিবাচক বদল আসবে। ছবি: সংগৃহীত
7
8
তুলা: এই সময় জীবনে স্থিরতা আসবে। সম্পর্কে মধুরতা বাড়বে। যে সম্পর্কে জটিলতা রয়েছে, সেগুলো ধীরে ধীরে মিটবে। ছবি: সংগৃহীত
8
8
কেরিয়ারে নতুন সুযোগ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। নতুন সম্পর্কে জড়াতে পারেন। ছবি: সংগৃহীত