জ্যোতিষশাস্ত্র মতে কালসর্প যোগ অন্যতম চ্যালেঞ্জিং এবং নেতিবাচক একটি যোগ। যে রাশির জন্মছকে এই যোগ তৈরি হয় তাঁদের একের পর এক অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। পরপর বাধা, বিপদে নাজেহাল অবস্থা হয়। আগামী ৯ জুন থেকে শুরু হচ্ছে কালসর্প যোগ। এতে আগামী ১৫ দিন কাদের সতর্ক থাকতে হবে জেনে নিন। ছবি- সংগৃহীত
2
7
বৃষ: কেরিয়ার টলমল হবে। অফিসে মানসিক এবং কাজের চাপ দুই বাড়বে। ক্লান্ত লাগবে। অফিসে হঠাৎ করেই অবস্থা বিগড়াতে পারে। ছবি- সংগৃহীত
3
7
হওয়া কাজ শেষ মুহূর্তে এসে ভেস্তে যেতে পারে। ধৈর্য ধরে রাখুন। কাজ খুব মন দিয়ে করুন। সামান্য ভুলেও কিন্তু বড় মাশুল গুনবেন নইলে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। ছবি- সংগৃহীত
4
7
সিংহ: সম্পর্কের পরীক্ষা দেবেন এই সময়। বৈবাহিক জীবনে ঝড় উঠবে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়বে। ব্যবসায়ীদের বিস্তর কাঠখড় পোড়াতে হবে সাফল্য পেতে। ছবি- সংগৃহীত
5
7
কোনও প্রায় হয়ে আসা ডিল শেষ মুহূর্তে ভেঙে যেতে পারে। চাকরি বদলের ভাবনা থাকলে এখন সেই ভাবনা মুলতুবি রাখুন। হঠকারিতা করবেন না কোনও বিষয়ে। ছবি- সংগৃহীত
6
7
বৃশ্চিক: কেরিয়ার বলুন বা প্রেম জীবন, দুই-ই এই সময় চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাবে। হঠাৎ ট্রান্সফার হতে করে। সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়বে। ছবি- সংগৃহীত
7
7
কাউকে এই সময় টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। পরিবারেও নানা জিনিস নিয়ে অশান্তি হতে পারে। সবটা মিলিয়েই মানসিক চাপ বৃদ্ধি পাবে। ছবি- সংগৃহীত