চাকরি বদলেছেন? UAN নম্বর থাকলেও কেন পিএফ এর টাকা স্থানান্তর করা দরকার? কীভাবে করবেন?
নিজস্ব সংবাদদাতা
২১ জুন ২০২৬ ১৭ : ২০
শেয়ার করুন
1
17
একাধিক চাকরি বদলেছেন? আগের সংস্থাগুলোতে জমা থাকা প্রভিডেন্ট ফান্ডের টাকা নতুন নিয়োগকর্তার অধীনে স্থানান্তর করা কি বাধ্যতামূলক?এই প্রশ্ন অনেকের মনেই ঘোরে।
2
17
আইনত এই স্থানান্তর বাধ্যতামূলক না হলেও, এটি গ্রাহকদের নিজের স্বার্থেই করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।
3
17
২০১৪ সালে কর্মচারী ভবিষ্য নিধি সংস্থা বা ইপিএফও চালু করেছিল ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন।
4
17
UAN (Universal Account Number) হল ১২ সংখ্যার একটি ইউনিক নম্বর, যা ভারতের ইপিএফও (Employees' Provident Fund Organisation সংক্ষেপে EPFO) কর্মীদের জন্য প্রদান করে।
5
17
UAN-এর কাজ কী? আপনার EPF (Provident Fund) অ্যাকাউন্টগুলোকে একটি নম্বরের অধীনে যুক্ত রাখে। চাকরি পরিবর্তন করলেও একই UAN ব্যবহার করা যায়।
6
17
পিএফ-এ কত টাকা জমল, কেওয়াইসি আপডেট, পিএফ ট্রান্সফার এবং টাকা তোলার জন্য এই UAN নম্বর প্রয়োজন হয়৷
7
17
ইউএএন থাকা সত্ত্বেও কেন আলাদা করে পিএফ ব্যালেন্স স্থানান্তর জরুরি? প্রথমত, পিএফ এর টাকা স্থানান্তর করলে আপনি আগের সংস্থায় কতদিন চাকরি করেছেন তার মেয়াদ নথিভুক্ত হয়৷
8
17
ধরা যাক, আপনার মাইনে ছিল মাসে ৭০,০০০ টাকা৷ নতুন প্রতিষ্ঠানে আপনার মাইনে হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা। ৭০ হাজার টাকার বিনিয়মে আপনাকে কর দিতে হত না৷ কিন্তু নতুন চাকরিতে যোগ দেওয়ার পর আপনি করদানের আওতায় এলেন৷
9
17
ইপিএফও পাঁচ বছর একটানা চাকরি করলে তবেই করহীন টাকা তোলা যায়৷ তার আগে তুললে কর দিতে হতে পারে এবং টিডিএসও কাটা হতে পারে, যার পরিমাণ মোট আয়ের উপর নির্ভর করে।
10
17
দ্বিতীয়ত, পিএফ এর সব টাকা এক জায়গায় থাকলে হিসাব এবং টাকা তোলার ক্ষেত্রে সুবিধা হয়৷
11
17
আধার কার্ড লিঙ্ক করা থাকলে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে সহজেই পি এফ এর টাকা স্থানান্তর করতে পারবেন।
12
17
এক্ষেত্রে আপনার আগের অফিসের তরফে কবে অফিসে শেষ কাজ করেছেন সেই দিন উল্লেখ থাকতে হবে৷ পুরনো ও নতুন, দুই নিয়োগকর্তাকেই ইপিএফও-তে ডিজিটাল রেজিস্ট্রশন বাধ্যতামুলক৷
13
17
নতুন নিয়োগকর্তা প্রথম মাসের পিএফ এর টাকা জমা দিলেই ভবিষ্য নিধি সংস্থা স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরের অনুরোধ তৈরি করে দেয়।
14
17
ইউএএন ও পাসওয়ার্ড দিয়ে ইউনিফায়েড পোর্টালে লগ-ইন করুন। অনলাইন সার্ভিসেস বিভাগে ‘ওয়ান মেম্বার-ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন।
15
17
ব্যক্তিগত তথ্য ও বর্তমান কর্মসংস্থান এর তথ্য যাচাই করে নিন৷ এরপর ‘গেট ডিটেইলস’-এ ক্লিক করতে হবে৷ তাহলে আগের চাকরির পিএফ অ্যাকাউন্টের সমস্ত বিবরণ চলে আসবে।
16
17
এরপর দাবি যাচাইয়ের জন্য আগের বা নতুন নিয়োগকর্তাকে বেছে নিন, রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে৷ ওটিপি লিখে সাবমিটে ক্লিক করতে হবে৷ আধার-সংযুক্ত ওটিপির মাধ্যমে প্রক্রিয়াটি নিশ্চিত করুন।
17
17
ইপিএফ স্থানান্তর বাধ্যতামূলক নয়৷ এটি অবসরকালীন সঞ্চয়কে একত্র রাখতে সাহায্য করে এবং ভবিষ্যতে টাকা তোলার প্রক্রিয়া অনেক সহজ করে তোলে।