মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ভারত থেকেও একের পর এক বিমান বাতিল হচ্ছে। টানা তিনদিন শতাধিক বিমান বাতিল হয়েছে ভারতেও। বিশ্বজুড়ে কয়েক হাজার বিমান দেরিতে ওঠানামা করছে।
2
12
গত শনিবার ভারতে ৪১০টি বিমান বাতিল ছিল। রবিবার ৪০০-র বেশি বিমান বাতিল থাকার কথা ছিল। সোমবারেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি।
3
12
ভারত থেকে ইউরোপ, আমেরিকায় ঘুরপথে সরাসরি বিমান যাতায়াত করছে। এর জেরে সময় বেশি লাগছে। আকাশছোঁয়া আন্তর্জাতিক বিমানের ভাড়াও।
4
12
যুদ্ধের আবহে বিমান হঠাৎ বাতিল হয়ে যেতে পারে। বিমান বাতিল হলে যদি টিকিটের দাম সম্পূর্ণ ফেরত পেতে চান, সেক্ষেত্রে কী কী করণীয়?
5
12
গত বৃহস্পতিবার ভারতের উড়়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, এবার থেকে বিমানের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে সেটি বাতিল করলে অতিরিক্ত টাকা দিতে হবে না যাত্রীদের।
6
12
ডিজিসিএ-এর নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল হলে, আগামী ১৪ দিনের মধ্যে বাতিল টিকিটের টাকা যাত্রীকে ফিরিয়ে দিতে হবে ওই সংস্থার।
7
12
শুধুমাত্র বিমান সংস্থার ওয়েবসাইটেই নয়, অন্য পোর্টাল বা ট্রাভেল এজেন্টকে দিয়ে টিকিট কাটলেও, বাতিল হলে এই সুবিধা পাবেন যাত্রীরা।
8
12
পাশাপাশি বিমান পরিষেবা ব্যাহত হলে, বিকল্প বিমান, অতিরিক্ত চার্জ ছাড়া বাতিল টিকিটের ভাড়া ফেরাতে বিমান সংস্থাকে।
9
12
তবে একটি ক্ষেত্রে বিমানের বাতিল টিকিটের দাম ফেরানো হবে না। ডিজিসিএ জানিয়েছে, বিমানসংস্থার ওয়েবসাইট থেকে অন্তর্দেশীয় বিমানের ক্ষেত্রে যাত্রার সাত দিনের মধ্যে এবং আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে টিকিট কাটা হলে, সে ক্ষেত্রে টাকা ফেরতের ওই সুবিধা মিলবে না।
10
12
এয়ার ইন্ডিয়ার তরফে ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমান বাতিল হলে যাত্রীদের রেজিস্ট্রার করা মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে জানানো হচ্ছে।
11
12
যাত্রার আগে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ ফ্লাইট স্ট্যাটাস দেখার আবেদন করা হয়েছে যাত্রীদের। +91 1169329333 এবং +91 1169329999 নম্বরে ফোন করলে যাবতীয় তথ্য জানা যাবে।
12
12
পাশাপাশি ইন্ডিগো জানিয়েছে, বাতিল বিমানের ক্ষেত্রে ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। ঘুরপথে যাওয়ার ক্ষেত্রে রি-বুকিংয়ের অপশন রয়েছে।