স্বামী-স্ত্রী একসঙ্গে আয়কর জমা দেওয়া কি লাভজনক? কী বলছেন বিশেষজ্ঞেরা?
নিজস্ব সংবাদদাতা
৯ এপ্রিল ২০২৬ ১৭ : ২৫
শেয়ার করুন
1
12
একই পরিবারের দুই সদস্য উপার্জন করছেন৷ একজন কোনও ট্যাক্স দিচ্ছেন না আর অন্যজন লাখ লাখ টাকা আয়কর দিচ্ছেন৷ বিষয়টা কি ভাল হচ্ছে? এখান থেকে বিবাহিত দম্পতির ক্ষেত্রে একসঙ্গে আয়কর দাখিল করার ভাবনাটা এসেছে।
2
12
রাঘব চড্ডা সম্প্রতি এই বিষয় পার্লামেন্টে কথা বলেছেন৷ বিষয়টা খুবই সহজ, যদি আর্থিক সমস্ত ক্ষেত্রে স্বামী স্ত্রী একসঙ্গে সামলায় তাহলে আয়করের ক্ষেত্রে যৌথভাবে সামলানো উচিত।
3
12
এখনও পর্যন্ত ভারতে ব্যক্তিগত ট্যাক্স ব্যবস্থা চালু আছে। অর্থাৎ, বৈবাহিক অবস্থা যাই হোক, প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা করে আয়কর রিটার্ন জমা দিতে হয়। কাগজে-কলমে এটি ন্যায্য মনে হলেও বাস্তবে সবসময় তা কার্যকর হয় না।
4
12
আর্থিক বিশেষজ্ঞের মতে, “যৌথভাবে আয়কর দেওয়া গেলে অসম আয়ের পরিবারগুলো তাদের আয় একত্র করে প্রগ্রেসিভ ট্যাক্স স্ল্যাবের সুবিধা ভালোভাবে নিতে পারবে। এখন অনেক ক্ষেত্রে একজন সঙ্গীর কম আয় হওয়ায় বা আয় না থাকায় কম স্ল্যাবের সুবিধা ব্যবহারই হয় না।”
5
12
এর ফলে যে পরিবারে একমাত্র উপার্জনকারী সদস্য থাকে, তাঁরা তুলনামূলক বেশি কর দেয়। যেখানে সমান আয় বিভক্ত থাকলে করের পরিমাণ কম হতে পারে।
6
12
ধরা যাক, দুটি পরিবারের বার্ষিক আয় ২৪ লক্ষ টাকা। এক ক্ষেত্রে স্বামী-স্ত্রী দু’জনই ১২ লক্ষ করে উপার্জন করছেন। অন্য ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী যে কোনও একজন পুরো ২৪ লক্ষ উপার্জন করছেন, আর অন্যজনের কোনো আয় নেই।
7
12
মোট আয়ের দিক থেকে দুটি পরিবারের অর্থের পরিমাণ সমান৷ কিন্তু দ্বিতীয় পরিবারকে প্রায় ৩ লক্ষ টাকা আয়কর দিতে হয়। যৌথভাবে আয়কর দেওয়া গেলে এই অব্যবহৃত ট্যাক্স সুবিধাগুলো কাজে লাগানো যাবে৷
8
12
মোট আয়করের বোঝা কিছুটা কমবে৷ বিশেষ করে একক উপার্জনকারী পরিবারে সুবিধা হবে। আয় একত্র করলে ট্যাক্স স্ল্যাব, রিবেট ও ডিডাকশনের সুবিধা ভালোভাবে ব্যবহার করা যাবে।
9
12
তবে যখন দু’জনেই উপার্জন করেন, তখন আয়, ডিডাকশন ও ট্যাক্স ক্রেডিট একত্র করা কঠিন হতে পারে। কোনও ভুল হলে তার দায় দুইজনের ওপরই পড়বে।
10
12
এক্ষেত্রে অপব্যবহারের ঝুঁকিও থাকে৷ যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে কিছু মানুষ শুধুমাত্র কর ছাড় পাওয়ার জন্য ভুয়ো সম্পর্ক দেখাতে পারেন। এমনকি আলাদা থাকা দম্পতিরাও ট্যাক্স বাঁচাতে যৌথ ফাইলিং করতে পারেন।
11
12
বিদেশে যৌথ ট্যাক্স ফাইলিং চালু আছে। কিন্তু ভারতে সবসময় ব্যক্তিগত ট্যাক্স ব্যবস্থাই অনুসরণ করা হয়েছে।
12
12
এই পরিবর্তন আনতে গেলে আয়করের নিয়ম, জমা দেওয়ার প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনতে হবে—TDS থেকে রিটার্ন ফর্ম সবকিছুতেই।