রেলের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড়সড় বদল আসতে চলেছে। এমনকী তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেও পরিবর্তন আসতে চলেছে। ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
2
8
সাধারণত আইআরসিটিসি ওয়েবসাইটে তৎকাল টিকিট কাটার সুযোগ রয়েছে। গত কয়েক বছরে অনলাইনেই টিকিট কাটার প্রবণতা বেড়েছে দেশজুড়ে।
3
8
পরিসংখ্যান অনুযায়ী, ২০০২ সাল থেকে ভারতে অনলাইনে টিকিট কাটার পদ্ধতি চালু হয়েছে। বর্তমানে ৮৮ শতাংশ টিকিট ডিজিটাল মাধ্যমেই কাটা হয়।
4
8
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, শীঘ্রই আইআরসিটিসি নতুন ওয়েবসাইট চালু হচ্ছে। এই নতুন ওয়েবসাইটে তৎকাল টিকিট কাটার সময় আর জটিলতা তৈরি হবে না।
5
8
বরং আইআরসিটিসি নতুন ওয়েবসাইটে টিকিট কাটাও আরও সহজ হবে। ওয়েবসাইট ক্র্যাশ করার সম্ভাবনাও কম রয়েছে।
6
8
সম্প্রতি কয়েকজন যাত্রী ও পড়ুয়া আইআরসিটিসি ওয়েবসাইট নিয়ে অভিযোগ জানান রেলমন্ত্রীকে। এই ওয়েবসাইটে তৎকাল টিকিট কাটার সময়েই ভোগান্তি পোহাতে হচ্ছে অনেক যাত্রীকে।
7
8
অনেকেরই অভিযোগ, কখনও ক্যাপচা সমস্যা, কখনও সার্ভার ডাউন, কখনও ধীরগতিতে ওয়েবসাইট চলে। টিকিটে বুকিংয়ের সময় ওটিপি আসতে দেরির মতো সমস্যার মুখোমুখি হতে হয় অনেককেই।
8
8
এরপরই রেলমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই আইআরসিটিসি নতুন ওয়েবসাইট চালু হতে চলেছে। এই নতুন ওয়েবসাইটে দ্রুত তৎকাল টিকিট ও সিট সিলেকশনের মতো অপশন পাওয়া যাবে।