আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে এবার নতুন ভাবে প্রস্তুত হচ্ছে ইরান। এবার সেখানকার মহিলাদের নারীদের সামরিক প্রশিক্ষণ শুরু করা হচ্ছে।
2
7
রাজধানী তেহরানের বিভিন্ন উন্মুক্ত কেন্দ্রে চলছে প্রশিক্ষণ। ইউনিফর্ম পরা নারীদের একে-৪৭, ড্রাগুনভ স্নাইপার রাইফেল, আরপিজি (RPG) এবং কাঁধে বহনকারী চালনাযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের পাঠ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি উদ্ধারকাজ ও অগ্নিনির্বাপণ-সহ অন্যান্য প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। সম্প্রতি বিভিন্ন ইরানি সংবাদমাধ্যমে সেই ছবি বা ভিডিও প্রকাশিত হয়েছে।
3
7
আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ'-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন-ইজরায়েলি হানার পরপরই সমগ্র ইরান জুড়ে 'জন-ফাদা' (ফার্সি ভাষায় 'যারা নিজেদের প্রাণ উৎসর্গ করে') নামের এক বিশাল গণ-জাগরণ আন্দোলন শুরু হয়। প্রচারাভিযানের মুখপাত্র সাসান জারে জানান, 'বাসিজ' মিলিশিয়ার অধীনে এই সামরিক প্রশিক্ষণ শুরু হয়।
4
7
জাতীয় প্রতিরোধ ব্যাটালিয়নের প্রথম ইউনিটে ১০০০টি শূন্য আসনে যোগ দেওয়ার জন্য নথিভুক্তকরণ শুরু হওয়ার ১০০ মিনিটের মধ্যে ৫ লক্ষেরও বেশি মানুষ আগ্রহ প্রকাশ করেন। এরপর দ্বিতীয় দফাতেও আরও এক হাজার ইউনিট অনুমোদন করা হয়।
5
7
আয়োজকদের পরিকল্পনা রয়েছে রেড ক্রিসেন্টের সঙ্গে যৌথ উদ্যোগে ১০ হাজার মহল্লাভিত্তিক ত্রাণ ও উদ্ধার ইউনিট গড়ে তোলার। যেখানে নারী স্বেচ্ছাসেবীদের সংখ্যাই সবচেয়ে বেশি। তেহরানের ইমাম হোসেন স্কোয়ার-সহ একাধিক কেন্দ্রে বাসিজ, রিভোলিউশনারি গার্ডস ও সেনাবাহিনীর যৌথ পরিচালনায় এই প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণের চিত্রটি ১৯৮০ সালে ইরাক আক্রমণের পর আয়াতুল্লাহ খোমেনির '২০ মিলিয়নের বাহিনী' গড়ে তোলার প্রস্তুতিকেই মনে করিয়ে দিচ্ছে।
6
7
ইরানের সামরিক প্রধানেরা ইতিমধ্যেই আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আলি আবদুল্লাহি জানিয়েছেন, নতুন করে দেশে আক্রমণ হলে তার প্রতিরোধের আগুনে সবাই ভস্মীভূত হবে। মার্কিন স্বার্থে সীমাহীন আঘাত হানা হবে। সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামিও সাফ জানান যে, যুদ্ধ এখনও শেষ হয়নি।
7
7
সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক পথও খোলা রাখতে চায় ইরান। বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, সংঘাতের কোনও সামরিক সমাধান নেই। ন্যায়বিচারের জন্য আলোচনার ভিত্তিতে সংঘাত শেষ হতে পারে। শত্রুভাবাপন্ন পদক্ষেপ প্রত্যাহার করা হলে মাত্র সাত দিনের মধ্যেই 'হরমুজ প্রণালী' পুনরায় খুলে দেওয়া হবে ।