মধ্য এশিয়ার সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের বড় লাফ দিল। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে দিল।
2
12
এর জেরে ফের একবার বিশ্বের তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম দ্রুত বেড়ে গেছে।
3
12
বৃহস্পতিবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ১.৫৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৪.৫৬ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১.৮৯ শতাংশ বেড়ে ৯১.৭৩ ডলার প্রতি ব্যারেলে দাঁড়িয়েছে। দিনের শুরুতে মার্কিন ক্রুড ফিউচার্সের দাম ৩ ডলারেরও বেশি বেড়েছিল।
4
12
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের যৌথ সামরিক কমান্ড হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করেছে। তাদের দাবি, তেলবাহী ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজসহ কোনও জলযান ওই পথ ব্যবহার করার চেষ্টা করলে তার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ আরও বেড়েছে।
5
12
তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্যিক জাহাজ এখনও হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে এবং সমুদ্রপথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মধ্যরাতের কিছু পরে শুরু হওয়া সামরিক অভিযান প্রায় চার ঘণ্টার মধ্যে শেষ হয়েছে।
6
12
সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক নজরদারি ব্যবস্থা, যোগাযোগ কাঠামো এবং বিমান প্রতিরক্ষা ঘাঁটি।
7
12
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তাই বর্তমানে তেলের বাজারকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। এই সরু জলপথ দিয়ে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।
8
12
ফলে এই রুটে কোনও বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির ঘাটতি দেখা দিতে পারে এবং তেলের দাম আরও বাড়তে পারে। সেটাই তৈরি করবে বাড়তি চিন্তা।
9
12
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন বাণিজ্যিক ক্রুড তেলের মজুত ৭.২ মিলিয়ন ব্যারেল কমে ৪২৬.৫ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে। অথচ বিশ্লেষকরা গড়ে ৪ মিলিয়ন ব্যারেল হ্রাসের পূর্বাভাস দিয়েছিলেন। প্রত্যাশার তুলনায় বেশি মজুত কমে যাওয়াও তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করেছে।
10
12
রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান-সংক্রান্ত সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ক্রুড তেলের মজুত প্রায় ৭৯ মিলিয়ন ব্যারেল কমেছে।
11
12
বিশ্লেষকদের আশঙ্কা, মধ্য এশিয়ার উত্তেজনা যদি আরও বাড়ে এবং হরমুজ প্রণালীতে চলাচল সত্যিই বাধাগ্রস্ত হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে যেতে পারে।
12
12
এর সরাসরি প্রভাব পড়তে পারে পেট্রোল, ডিজেল, বিমান জ্বালানি এবং অন্যান্য জ্বালানি পণ্যের দামে, যা বিশ্ব অর্থনীতির ওপর নতুন চাপ সৃষ্টি করবে। সেখান থেকে তৈরি হতে পারে নতুন বিপত্তি।