আইপিএলের প্লে-অফের লড়াই জমে উঠছে। এখনও পর্যন্ত আটটি দল শেষ চারের দৌড়ে টিকে রয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে প্লে-অফ নিশ্চিত হয়নি কোহলিদের।
2
10
রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আর মাত্র একটি জয় দরকার নিজেদের নিরাপদ জায়গায় নিয়ে যেতে। তবে আরসিবির লক্ষ্য সব ম্যাচ জিতে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করা।
3
10
সানরাইজার্স হায়দরাবাদের ১৪ পয়েন্ট, যদিও নেট রান রেট (+০.৭৩৭) আরসিবির থেকে কম। শেষ তিন ম্যাচের মধ্যে দু’টি জিতলেই প্লে-অফ নিশ্চিত। ২২ মে আরসিবির বিরুদ্ধে ম্যাচটি প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হতে পারে।
4
10
গুজরাট টাইটান্সের ১৪ পয়েন্ট রয়েছে, কিন্তু নেট রান রেট মাত্র +০.২২৮। ফলে অন্তত আরও দু’টি ম্যাচ জিততেই হবে তাদের। ১২ মে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচটি কার্যত ‘ডু অর ডাই’ হতে চলেছে।
5
10
পাঞ্জাব কিংস আপাতত সবচেয়ে ভাল জায়গায় রয়েছে। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখনও তাদের হাতে একটি অতিরিক্ত ম্যাচ রয়েছে। শেষ চার ম্যাচের মধ্যে দু’টি জিতলেই ১৭ পয়েন্টে পৌঁছে যাবে তারা।
6
10
চেন্নাই সুপার কিংসের পরিস্থিতি বেশ জটিল। তুলনামূলক নিরাপদ ১৬ পয়েন্টে পৌঁছতে হলে শেষ তিন ম্যাচের মধ্যে অন্তত দু’টি জিততেই হবে। কিন্তু +০.১৮৫ নেট রান রেটের কারণে ১৬ পয়েন্ট পেলেও সমস্যা হতে পারে। তাই বাকি সব ম্যাচ জেতাই লক্ষ্য পাঁচবারের চ্যাম্পিয়নদের।
7
10
রাজস্থান রয়্যালসেরও ১২ পয়েন্ট। তবে নেট রান রেট (+০.০৮২) খুব একটা ভাল নয়। শেষ চার ম্যাচে তিনটি হার তাদের সমস্যায় ফেলেছে। ফলে শেষ তিন ম্যাচে অন্তত দু’টি জয় চাই এবং সম্ভবত চতুর্থ স্থানের জন্য সিএসকের সঙ্গে সরাসরি লড়াই হবে তাদের।
8
10
কলকাতা নাইট রাইডার্স অঙ্কের বিচারে এখনও টিকে থাকলেও প্লে-অফের রাস্তা অত্যন্ত কঠিন। শেষ চার ম্যাচের প্রত্যেকটি জিততেই হবে তাদের। একটি হার মানেই অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
9
10
দিল্লি ক্যাপিটালস কার্যত বিদায়ের মুখে। শেষ সব ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ ১৪ পয়েন্ট হবে। উপরন্তু -১.১৫৪ নেট রান রেট লিগের মধ্যে সবচেয়ে খারাপ। ফলে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে এবং অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে।
10
10
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। রায়পুরে আরসিবির জয়ের পর আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় নিশ্চিত হয়েছে।