এবার কি অবশেষে প্রথম ম্যাচের অদৃষ্ট বদলাবে মুম্বই ইন্ডিয়ান্সের?
2
10
২০১২ সালের পর টানা ১৩টি মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখেনি মুম্বই। শনিবার থেকে শুরু হয়েছে এবারের আইপিএল। আজ রবিবার মুম্বই ইন্ডিয়ান্স নামছে আইপিএলে। সূর্যকুমার যাদবদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
3
10
দলের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনেও এই ধাঁধার নির্দিষ্ট কোনও ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। পাঁচবারের চ্যাম্পিয়ন দল কেন বারবার প্রথম ম্যাচে হোঁচট খায়, এর উত্তর তাঁর কাছেও স্পষ্ট নয়।
4
10
ম্যাচের আগেরদিনের সাংবাদিক বৈঠকে জয়বর্ধনে বলেন, ''এটা অবশ্যই একটা বড় সমস্যা। তবে আমাদের পক্ষে আলাদা করে প্রস্তুতি নেওয়ার কোনও সুযোগ নেই। প্রথম ম্যাচে জয়ের খিদে বাড়ানোর বিষয়ে আমি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি।''
5
10
তিনি আরও যোগ করেন, ''আমি ছেলেদের বলেছি যেন তারা নিজেদের সেরাটা দেওয়ার ইচ্ছা ধরে রাখে। আমরা প্রতিটি ম্যাচের জন্যই প্রায় একইভাবে প্রস্তুতি নিয়ে থাকি। তবু আশা করছি, এবার এই অদ্ভুত জুজু কাটাতে পারব।''
6
10
আজ মুম্বই খেলবে নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে। এই মাঠে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স মুম্বইয়ের বিরুদ্ধে ১২টি ম্যাচ খেলে হেরেছে ১০টিতেই।
7
10
২০০৮ সালে আইপিএল শুরুর পর প্রথম চার মরশুমে মুম্বই প্রথম ম্যাচ জিতেছিল, কিন্তু ওই মরশুমগুলোর একটিতেও খেতাব জিততে পারেনি।
8
10
অন্যদিকে, প্রথম ম্যাচে হারার ১৩ মরশুমের মধ্যে পাঁচবারই মুম্বই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে।
9
10
তবে সাম্প্রতিক কালে মুম্বই কিন্তু খেতাব জিততে পারেনি। ২০২০ সালের পরে আর ট্রফি জেতা হয়নি তাদের। ২০১৩ থেকে ২০২০, এই সাত মরশুমে পাঁচবার খেতাব জিতলেও মুম্বইয়ের সেই দৌরাত্ম্য উধাও।
10
10
মুম্বইয়ের হেড কোচ বলেন, ''আমরা প্রতি বছরই জিততে চাই। কতদিন শিরোপা জিতিনি, সেটা আমাদের কাছে বড় বিষয় নয়। আমাদের লক্ষ্য একটাই, সেরা ক্রিকেট খেলে আবারও চ্যাম্পিয়ন হওয়া।''