অবসর নেওয়ার পর জীবন কীভাবে চলবে, কোথায় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাব, কী করলে মোটা টাকা ব্যাঙ্কে নিয়ে অবসর নেওয়া যাবে, এ হেন ভাবনা চিন্তা বোধহয় কম বেশি সকল মধ্যবিত্ত মানুষের মাথাতেই ঘোরাফেরা করে। বিশেষ করে বেসরকারি কোনও জায়গায় যাঁরা কাজ করেন বা ব্যবসার সঙ্গে যুক্ত। ছবি- সংগৃহীত
2
10
আপনিও কি এই দলেই পড়েন? তাহলে জেনে নিন মাত্র ২০ বছরে ১০ লাখ টাকা বিনিয়োগ করলে কীভাবে কোটিপতি হতে পারবেন। কীভাবেই বা অবসর নেওয়ার পর নিশ্চিন্তে জীবন কাটাতে পারবেন। ছবি- সংগৃহীত
3
10
সিনিয়র সিটিজেন ইনভেস্টমেন্ট প্ল্যান নিতে চাইলে, ২০ বছর ধরে যদি মোট ১০ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ১ কোটি টাকা পাবেন রিটার্ন। কেন? কম্পাউন্ড ইনস্টারেস্ট হিসেব কষলেই পেয়ে যাবেন সেই সহজ অঙ্ক। ছবি- সংগৃহীত
4
10
ধরা যাক আপনি প্রথমে ১০ লাখ টাকা বিনিয়োগ করলেন। বার্ষিক আপনি ১০ শতাংশ করে রিটার্ন পাবেন। সময়সীমা ২৪ বছর। তাহলে ২৪ বছর পর আপনার মোট টাকার সংখ্যা দাঁড়াবে ১০০০০০০*(১.১০)^২৪। অর্থাৎ ১০০০০০০*৯.৮৪, যা ৯৮,৪০,০০০ টাকা বা প্রায় ১ কোটি টাকা। আর যদি ১২ শতাংশ রিটার্ন পান তাহলে ২০ বছরেই কোটিপতি বনে যাবেন! ছবি- সংগৃহীত
5
10
কীভাবে এটি অর্জন করতে পারবেন? কোন স্কিমে বিনিয়োগ করবেন? সেটাও জেনে নিন। ছবি- সংগৃহীত
6
10
এনপিএস: ন্যাশনাল পেনশন স্কিমে ৯ থেকে ১২ শতাংশ রিটার্ন পাওয়া যায়। এখানে আপনি ১০ লাখ বিনিয়োগ করলে ২৪ বছরে হেসেখেলে ১ কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন। ছবি- সংগৃহীত
7
10
ইকিউটি মিউচুয়াল ফান্ড: এখানে মডারেট থেকে হাই রিস্ক থাকে। কিন্তু ১২ থেকে ১৫ শতাংশ রিটার্ন পাওয়া যায়। রিস্ক নিলে ১৬ থেকে ২০ বছরের মধ্যেই কোটিপতি হতে পারবেন। ছবি- সংগৃহীত
8
10
এছাড়া সিনিয়র সিটিজেন স্কিম আছে। এখানে ৮.২ শতাংশ রিটার্ন পাওয়া যায় ২০২৫ সালের হিসেব অনুযায়ী। এখানে হয়তো তুলনায় সময় বেশি লাগবে, কিন্তু নিরাপদ। ছবি- সংগৃহীত
9
10
কী টিপস মাথায় রাখবেন? যবে থেকে আয় করা শুরু করেছেন, তবে থেকেই বিনিয়োগের দিকে মন দিন। টাকা জমিয়ে তুলে ফেলার বদলে সেটাকে জমতে দিন। অন্তত ১৫-২০ বছর বিনিয়োগে হাত দেবেন না। ছবি- সংগৃহীত
10
10
এক জায়গায় সব টাকা রাখবেন না। ইকিউটি, ডেবিট, পেনশন ফান্ড, সোনা ইত্যাদিতে মিলিয়ে মিশিয়ে বিনিয়োগ করুন। আপনার পোর্টফোলিও প্রতি বছর চেক করুন। ছবি- সংগৃহীত