অনেক সময়ই পেনের কালি লিক করে জামাকাপড়ে দাগ লেগে যায়। কখনও কারও বুকপকেটে থাকা পেনের কালি বেরিয়ে জামার শোভা নষ্ট করে। কখনও বা অন্য কোনও ভাবে। কিন্তু পেনের কালি এমন জেদি যে সহজে সেটা দূর হতে চায় না। তাই ভাল জামা হলেও বাধ্য হয়ে অনেকে সেটা ফেলে দেন। কিন্তু এবার সেটা না করে জেনে নিন কীভাবে সহজেই জামাকাপড় থেকে কালির দাগ তোলা যাবে। ছবি- সংগৃহীত
2
5
অ্যালকোহল ব্যবহার করে জামা থেকে দাগ তুলতে পারেন। বিশেষ করে বল পেনের কালির দাগ তুলতে এটা খুবই উপকারী। যেখানে কালি লেগেছে সেখানে রাবিং অ্যালকোহল দিয়ে ভাল করে ঘষে খানিকক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর কেচে নিন। ছবি- সংগৃহীত
3
5
অ্যামোনিয়া দিয়েও দাগ তুলতে পারেন। এটি কালির দাগ হালকা করতে সাহায্য করে। আগে জামাটা ঠান্ডা জলে ধুয়ে নিন। তারপর গরম জলে অল্প ব্লিচিং পাউডার, এবং অ্যামোনিয়া মিশিয়ে সেটা দিয়ে যেখানে কালি লেগেছে সেট ঘষুন। তারপর তাতে ভিজিয়ে রাখুন জামাটা। আধ ঘণ্টা পর কেচে নিন। ছবি- সংগৃহীত
4
5
নেলপলিশ রিমুভারের সাহায্যেও জামা থেকে পেনের কালি তোলা যায়। এতে অ্যাসিটোন থাকে যা রং ফিকে হতে সাহায্য করে। কোনও একটি কাপড়ে এটি নিয়ে যেখানে কালি লেগেছে সেখানে ঘষুন। তারপর জামাটা ধুয়ে নিন। ছবি- সংগৃহীত
5
5
এছাড়া বাজার চলতি দাগ তোলার যে রাসায়নিক পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। জামায় যেখানে দাগ লেগেছে সেখানে এই রাসায়নিক ঢেলে ঘষে রেখে দিন বেশ খানিকক্ষণ তারপর ধুয়ে ফেলুন।ছবি- সংগৃহীত