ভারতে কনফার্মড ট্রেনের টিকিট বুক করা খুবই কঠিন বিষয়। বিশেষ করে যখন আপনি বড় দল নিয়ে ভ্রমণ করেন। একসঙ্গে আসন বুক করা কঠিন মনে হতে পারে।
2
9
এখানেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) সমাধান নিয়ে হাজির। আপনি এখন চাইলেই সম্পূর্ণ ট্রেন বা কোচ ভাড়ায় নিতে পারেন।
3
9
দেখে আপনি কীভাবে সহজেই আইআরসিটিসর ফুল ট্যারিফ রেট (এফটিআর) পরিষেবার মাধ্যমে কীভাবে ট্রেনের কোচ বা গোটা ট্রেন বুক করতে পারবেন।
4
9
একটি সম্পূর্ণ ট্রেন বা কোচ বুক করার জন্য আইআরসিটিসি তিন ধরণের বুকিং অপশন দিয়ে থাকে। সর্বোচ্চ ২৪টি কোচের ট্রেন ভাড়া করা যায়।
5
9
একটি গোটা কোচ বুক করার জন্য (১৮-১০০ সিট) রেলওয়ে কোচ চার্টার। গোটা ট্রেন বুক করার জন্য (১৮-২৪ কোচ) ট্রেন চার্টার এবং বিলাসবহুল ব্যক্তিগত স্যালোঁ কোচ বুক করার জন্য স্যালোঁ চার্টার।
6
9
কখন বুক করবেন: বুকিং ৬ মাস আগে থেকে শুরু হয় এবং ট্রেন ছাড়ার ৩০ দিন আগে বন্ধ হয়ে যায়।
7
9
সিকিউরিটি ডিপোজিট: প্রতি কোচের জন্য ৫০,০০০ টাকা রেজিস্ট্রেশন মানি কাম সিকিউরিটি ডিপোজিট (RMSD) দিতে হয়।
8
9
অনলাইনে আইআরসিটিসি এফটিআর পোর্টালে গিয়ে রেজিস্টার করে ভ্রমণ সংক্রান্ত বৃত্তান্ত দিন। এরপরে যাত্রী তালিকা আপলোড করে টাকা মিটিয়ে কোচ বুক করে নিন।
9
9
অফলাইনে স্টেশন ম্যানেজারের কাছেও আবেদন করা যায়। সেক্ষেত্রে এমন স্টেশন থেকে আবেদন করতে হবে যেখানে ট্রেন অন্তত ১০ মিনিট দাঁড়ায়। এই পরিষেবা বিয়ে, কর্পোরেট ট্যুর এবং দর্শনার্থীদের জন্য উপযুক্ত।