দূরপাল্লার ট্রেনে লোয়ার বার্থ নিয়ে ঝামেলা কাটে না। বহু চেষ্টা করেও লোয়ার বার্থ পান না অনেকেই। লোয়ার বার্থ না পেলে সফর সবচেয়ে বেশি কষ্টকর হয় বয়স্কদের।
2
9
কিন্তু জানেন কি, ভারতীয় রেলে প্রবীণ নাগরিকদের জন্যেও বিশেষ সুবিধা রয়েছে। টিকিট কাটার সময়, কয়েকটি তথ্য যেন মিস না হয়। এই তথ্য দিলেই ভারতীয় রেলে সহজেই লোয়ার বার্থ পেতে পারেন।
3
9
টিকিট কাটার আগে অবশ্যই জেনে নিন, আপনি বিশেষ ক্যাটাগরির আওতায় পড়েন কিনা। বিশেষ কিছু শ্রেণির মানুষ ভারতীয় রেলে বাড়তি সুবিধা পাবেন।
4
9
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, আইআরসিটিসি অ্যাপ, ওয়েবসাইট, রেল কানেক্ট অ্যাপের গিয়ে লগ ইন করুন। এই সাইটে কোন ট্রেনে যাত্রা করবেন, সেই তথ্য দিন। এরপর নিজের নাম, বয়স দিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকিট কাটুন।
5
9
আইআরসিটিসি অ্যাপ, রেল কানেক্ট অ্যাপে যাত্রীর নামে, বয়স, লিঙ্গ, পরিচয়পত্র দিয়ে টিকিট বুকিং করুন। ভুল তথ্য দিলে ট্রেনে কনফার্ম সিট, পছন্দের সিট পাওয়া যাবে না।
6
9
টিকিট কাটার সময়েই পছন্দের সিটের অপশন বেছে নিন। লোয়ার বার্থ প্রেফারেন্স দিতে পারেন। ওই ট্রেনে লোয়ার বার্থ ফাঁকা থাকলে, সবার আগে বয়স্কদের গুরুত্ব দিয়ে ওই সিট দেওয়া হয়।
7
9
বয়স্কদের টিকিট কাটার সময় সিনিয়র সিটিজেন কোটা ব্যবহার করুন। রেল সিস্টেম অগ্রাধিকার ভিত্তিতে বয়স্কদের জন্য লোয়ার বার্থ দেয়।
8
9
প্যাসেঞ্জার ডিটেলস পেজে কোটা অপশন থাকে। সেখানে জেনারেল-এর পরিবর্তে সিনিয়র সিটিজেন কোটা নির্বাচন করতে পারেন। ৬০ বছরের ঊর্ধ্বের পুরুষ ও ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলাদের ক্ষেত্রে এই কোটা ব্যবহার করা যায়।
9
9
অটো আপগ্রেডেশন চালু রাখুন। অটো আপগ্রেডেশন এবং বুক অনলি ইফ কনফার্ম বার্থস আর অ্যালোটেড, এই অপশন ব্যবহার করলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়ে।