বিশ্বের অন্যতম বড় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ভারতে। বিশ্ব জুড়ে প্রথম পাঁচটি বড় রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে ভারতীয় রেল একটি।
2
10
নূন্যতম খরচে নিত্যদিন রেলপথেই লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। দেশজুড়ে ছড়িয়ে রয়েছে কয়েক হাজার রেল স্টেশন।
3
10
ভারতীয় রেলের অধীনে দেশজুড়ে সাত হাজর ৩০৮ -এর বেশি রেল স্টেশন রয়েছে। নিত্যদিন ১৩ হাজারের বেশি রেল চলাচল করে।
4
10
যার মধ্যে লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন, উভয়ই রয়েছে। জানা গেছে, শুধুমাত্র রেলপথেই ২০ মিলিয়ন মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সবচেয়ে কম খরচে যাতায়াতের অন্যতম উপায় এই রেল।
5
10
কিন্তু ভারতীয় রেলে সফরের সময় বহু যাত্রীই টিটিই ও টিসিকে নিয়ে আতঙ্কে থাকেন। কারণ তাঁরাই টিকিট পরীক্ষা করেন এবং টিকিট ছাড়া যাত্রা করলেই জরিমানা করেন।
6
10
জানেন কি টিটিই ও টিসি-র ভারতীয় রেলের অধীনে দুটো আলাদা পদ। এবং এঁদের কাজ ও ভূমিকাও ভিন্ন ভিন্ন। অধিকাংশ যাত্রীই টিটিই ও টিসি-র আসল কাজ সম্পর্কে অবগত নন।
7
10
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, টিটিই ও টিসি দু'জনেই টিকিট পরীক্ষা করতে পারেন। কিন্তু তাঁদের কাজের পদ্ধতি আলাদা। পদও আলাদা।
8
10
টিটিই হলেন ট্রাভেল টিকিট পরীক্ষক। মেইল এক্সপ্রেস থেকে সুপারফাস্ট, প্রিমিয়াম ট্রেনের ভিতরে যাত্রীদের টিকিট পরীক্ষা করেন তাঁরা।
9
10
দূরপাল্লার ট্রেনের যাত্রীদের পরিচয়পত্র ও নাম মেলানো, আসন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখাই মূল কাজ তাঁদের। অর্থাৎ ট্রেনের ভিতরেই এই কর্মীরা কাজ করেন।
10
10
অন্যদিকে টিসি অর্থাৎ টিকিট কালেক্টরের কাজও টিকিট চেক করা। তবে তাঁরা ট্রেনের বাইরে অর্থাৎ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাত্রীদের টিকিট পরীক্ষা করেন।