ভারতীয় রেলের জেনারেল বা অসংরক্ষিত কামরায় ভ্রমণের জন্য এখন আর রেলওয়ে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার প্রয়োজন নেই। সাধারণ যাত্রীদের স্বস্তি দিতে এবং ডিজিটাল টিকিটিং ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে বড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল।
2
13
এখন থেকে ‘রেলওয়ান’ অ্যাপের মাধ্যমে যেকোনও সাধারণ যাত্রী নিজের ঘরে বসেই মোবাইল ফোনে জেনারেল টিকিট বুক করতে পারবেন। শুধু তা-ই নয়, ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করলে টিকিটের ওপর মিলবে বিশেষ ছাড়ও।
3
13
সম্প্রতি উত্তর-মধ্য রেলের প্রয়াগরাজ বিভাগের ডিআরএম তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে যাত্রীদের এই নতুন সুবিধার কথা জানিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ‘রেলওয়ান’ অ্যাপ ব্যবহার করে অসংরক্ষিত টিকিট বুক করলে এবং যেকোনও ডিজিটাল মাধ্যমে অর্থ পরিশোধ করলে যাত্রীরা মোট টিকিটের মূল্যের ওপর ৩ শতাংশ বিশেষ ছাড় বা ডিসকাউন্ট পাবেন।
4
13
স্টেশনের টিকিট কাউন্টারে ভিড় কমানো এবং যাত্রীদের সময় বাঁচানোর লক্ষ্যেই মূলত রেলের এই নয়া পদক্ষেপ। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্যই এই অ্যাপটি উপলব্ধ করা হয়েছে।
5
13
অনলাইনে জেনারেল টিকিট কাটার সহজ নিয়ম। মোবাইল ফোনে অত্যন্ত সহজ কয়েকটি ধাপে এই টিকিট বুক করা সম্ভব।
6
13
অ্যাপ ডাউনলোড: গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘RailOne’ অ্যাপটি ডাউনলোড করুন।
7
13
পারমিশন: অ্যাপটি ইনস্টল করার পর লোকেশন ও নোটিফিকেশন পারমিশন দিন।
8
13
লগ-ইন বা সাইন-আপ: আগে থেকেই আইআরসিটিসি অ্যাকাউন্ট থাকলে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। নতুন ব্যবহারকারীরা মোবাইল নম্বর ও ওটিপি-র মাধ্যমে সহজেই নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।