উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল। রেল যাতায়াতে আরও বেশি সুবিধা রাজ্যের মানুষের। একসঙ্গে একাধিক রেল প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্র। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে তিনটি প্রকল্পে অনুমোদনের কথা জানিয়েছেন।
2
7
কোন কোন তিন প্রকল্পে অনুমোদন? প্রথমেই নজর উত্তরবঙ্গে। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি ডবল লাইনের অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক।
3
7
দ্বিতীয় প্রকল্প, কলকাতা(সাঁতরাগাছি) থেকে জয়পুর(খাতীপুরা) রেললাইন সম্প্রসারণ করা হবে। রেল মন্ত্রক জানিয়েছে, নয়া লাইন সম্প্রসারণে সাঁতরাগাছি-খাতীপুরা এক্সপ্রেস ভায়া খড়গপুর চলাচল করবে।
4
7
তৃতীয় প্রকল্প, শালবনী-আদ্রা, ১০৭ কিলোমিটার পর্যন্ত রেললাইনের কাজ হবে। তার জন্য জায়গাও নিশ্চিত করা হচ্ছে।
5
7
সূত্রের খবর, দিঘা-তাজপুর পর্যন্ত দীর্ঘ ৭.১৫ কিলোমিটার পর্যন্ত রেলপথ তৈরি করার আগে সমীক্ষা পরিচালনার সিদ্ধান্তও নিয়েছে রেল মন্ত্রক।
6
7
অর্থাৎ বঙ্গে নয়া সরকার আসতেই, বেশ কয়েকটি নয়া রেল লাইন পেতে চলেছে বঙ্গবাসী। এতে স্বাভাবিক ভাবেই যাতায়াত অনেক বেশি সহজ বলে বলে প্রত্যাশা।
7
7
ক্ষমতায় আসার পর থেকেই, একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে বিজেপি সরকার।