সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হলেও শহর কলকাতায় ইতিমধ্যেই ভ্যাপসা গরম পড়ে গিয়েছে। বেলা বাড়লেই ঘাম দিতে শুরু করেছে। এর মধ্যেই আবহাওয়ার বিরাট আপডেট দিল হাওয়া অফিস।
2
7
চৈত্র মাস পড়ার আগে গরমের প্রথম ধাক্কাতেই নাজেহাল অবস্থা হয়েছে আমজনতার। মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।
3
7
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
7
এইসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। তবে কোথাও কোথাও বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।
5
7
ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, হিমালয় লাগোয়া দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি পড়বে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
6
7
মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
7
7
হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রায় প্রভাব পড়বে না খুব একটা। বরং, ভ্যাপসা গরম আরও বাড়তে পারে চলতি সপ্তাহেই।