ফেব্রুয়ারি নয়, জানুয়ারি থেকেই শীত বিদায়ের আভাস পাওয়া গিয়েছিল। যেখনে মাঘের শীত ভয়াবহ বলে প্রবাদ বাক্য, সেখানে মাঘেই শীতের খাপছাড়া দশা। গরম ভাব। শুধু তাই নয়, তরতরিয়ে বাড়ছে তাপমাত্রাও।
2
6
গত কয়েকদিনের আবহাওয়া লক্ষ করলেই দেখা যাবে, সকালের দিকে এবং সন্ধের দিকে শিরশিরানি হাওয়া দিলেও, বেলা বাড়লেই বাড়ছে রোদের তেজ, সঙ্গেই গরম।
3
6
সোমবার থেকেই পারদ চড়ছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন আরও বাড়বে পারদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিনে ২-৪ ডিগ্রি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।
4
6
যদিও তার পরে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
5
6
মঙ্গল-বুধে উত্তরবঙ্গের দুই জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলি আপাতত শুষ্ক থাকবে।
6
6
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে অন্তত ৪ ডিগ্রি বেশি।