শীতের বিদায়ের লগ্ন। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। এদিকে আবারও বাংলায় বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
2
8
সেই সঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কমবে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
3
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
4
8
আগামী দু'দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের দু'-তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। তারপর আবারও তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে।
5
8
আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।