শনি সকালে কুয়াশার দাপট কলকাতা সহ দক্ষিণে। যার জেরে ঘটল দুর্ঘটনাও।
2
6
শনিবার অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, রবিবার থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার মূলত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ হালকা ভিজতে পারে। তবে সোমবার থেকে এর প্রভাব জোরালো ভাবে পড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে।
3
6
হাওয়া অফিস জানিয়েছে, রবি থেকে বুধ, এই চারদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সব এলাকাই বিক্ষিপ্তভাবে ভিজতে পারে।
4
6
রবিবার ঝাড়গ্রামের পাশাপাশি দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার এই সব জেলায় বৃষ্টি আরও বাড়তে পারে। এর পাশাপাশি দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বৃষ্টি হতে পারে। আবার বুধবারও এই সব এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে।
5
6
রবিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। এই জেলাগুলির এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (৩০–৪০ কিমি/ঘণ্টা) এবং বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
6
6
সোম ও মঙ্গলবার বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলার একাংশে। দক্ষিণবঙ্গে একই পরিস্থিতি বজায় থাকতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে।