আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের আট জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি রয়েছে।
2
7
চলতি সপ্তাহেই ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির তাণ্ডব দেখেছে রাজ্যবাসী। তবে এতেই শেষ নয়। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট বলছে, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। সঙ্গে শিলা বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
3
7
আজ শনিবার এবং রবিবার, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ শহরতলিতেও। শহর কলকাতায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
4
7
সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। পাশাপাশি, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
5
7
আগামী ২৪ ঘণ্টায় হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানানো হয়েছে।
6
7
বৃষ্টি থেকে রেহাই পাবেন না উত্তরবঙ্গের বাসিন্দারাও। দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত।
7
7
কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ থেকে ৯৫ শতাংশ।