টানা বৃষ্টির দুর্যোগ জেলায় জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে, জুয়ালিয়ে যে দুর্যোগ রাজ্যে, সেই দুর্যোগের ঘনঘটা চলবে আগস্টেও।
2
9
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি এখন থামবে না। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দিনভর খাস কলকাতার আকাশ মেঘলা থাকবে মূলত। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দিনভর।
3
9
শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম প্রায় তিন ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশেপাশে।
4
9
অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশেপাশে।
5
9
শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, কোচবিহারে জারি হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে ৭-১১ সেমি বৃষ্টি পাতের সম্ভাবনা।
6
9
উত্তরবঙ্গে মূলত আজ থেকেই বাড়বে দুর্যোগ, যা চলবে পরের মাসেও।
7
9
উত্তরের জেলাগুলিতে আগামী ৭ আগস্ট পর্যন্ত টানা দুর্যোগের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
8
9
সোমবার দুই দিনাজপুর এবং মালদহ ছাড়া উত্তরের সব জেলায় হলুদ-কমলা সতর্কতা জারি।
9
9
তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর নিম্নচাপের প্রভাব খুব একটা নেই। তবে শুক্রবার দুই দিনাজপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় জারি হলুদ সতর্কতা।