ধীরে ধীরে সরছে নিম্নচাপ অঞ্চল। তবে এখনও সক্রিয় বর্ষাকালীন অক্ষরেখা। দুর্গাপুজোর এক মাসও বাকি নেই। তবু বর্ষা বিদায়ের নাম নেই।
2
8
আলিপুর আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী, সপ্তাহের শুরুতেও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ।
3
8
হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।ওই সমস্ত জেলায় হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বৃষ্টিপাতের পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
4
8
এ ছাড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারেও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
5
8
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আকাশ অংশত মেঘলা থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। আবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম।
7
8
উল্লেখ্য, এতদিন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। তা ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিম সরে গিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। ঘূর্ণাবর্তটি সমুদ্রতল থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় অবস্থিত।
8
8
এ ছাড়া, রাজস্থান থেকে ঘূর্ণাবর্তের অন্য একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ের উপর পর্যন্ত বিস্তৃত। বর্ষাকালীন অক্ষরেখা এখনও সক্রিয় রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের উপর। জানা গিয়েছে, এই কারণেই উত্তরবঙ্গে কিছু দিন ঝড়বৃষ্টি চলবে।