সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। সোমবার বিকেলের পরই নামতে পারে স্বস্তির বৃষ্টি। হালকা বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের দক্ষিণপ্রান্তের একাধিক জেলা। তবে গরম বজায় থাকবে।
3
5
তেজি রোদ, সোমবার সকালে কলকাতার আকাশ পরিষ্কার। পরে মেঘলা আকাশ হতে পারে। যদিও মহানগরে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কিন্তু, স্থানীয়ভাবে অতি হালকা বৃষ্টি হলেও হতে পারে। কলকাতার পারদ ক্রমশ চড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
4
5
মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে সোমবার বৃষ্টি পড়বে। বইতে পারে দমকা বাতাস। তবে, বাকি জেলাগুলোতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরতে পারে।
5
5
দক্ষিণ যখন গরমে পুড়ছে তখন রাজ্যের উত্তরের জেলাগুলোতে মনোরম আবহওয়া বজায় থাকবে বলেই পূর্বাভাস। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ঝড়বৃষ্টি হবে। মঙ্গল ও বুধবার বৃষ্টি কিছুটা কমবে। বৃহস্পতিবারে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।যদিও মালদহ ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।